Hidden Stories (বাংলা)

'ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার'— কমিশনের রদবদলে বেনজির ক্ষোভ মমতার, কড়া চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে!

কলকাতা: ভোটের মুখে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে হঠাৎ রদবদল নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি কড়া চিঠি লিখে নিজের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। চিঠির শুরুতেই ‘ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার’ সম্বোধন করে মমতা প্রশ্ন তুলেছেন, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করে বা কোনো প্যানেল না চেয়েই কীভাবে একতরফাভাবে উচ্চপদস্থ অফিসারদের সরিয়ে দেওয়া হলো?মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, রাজ্য প্রশাসনের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজেপি-র মতো গুরুত্বপূর্ণ পদাধিকারীদের যেভাবে সরানো হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আইনের ধারা উল্লেখ করে তিনি মনে করিয়ে দিয়েছেন যে, ভোটের সময় অফিসাররা কমিশনের অধীনে থাকলেও, তাঁদের বদলির ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করাটাই দীর্ঘদিনের দস্তুর। সাধারণত নিয়ম অনুযায়ী, কমিশন রাজ্য সরকারের কাছে তিনজন অফিসারের একটি ‘প্যানেল’ চায় এবং সেখান থেকেই একজনকে বেছে নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে সেই প্যানেল চাওয়ার ন্যূনতম সৌজন্যটুকুও দেখায়নি কমিশন।[TECHTARANGA-POST:7363]মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, যে অফিসারদের সরানো হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন লঙ্ঘন বা গাফিলতির কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। কোনো জোরালো কারণ ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা প্রশাসনিক শিষ্টাচারের পরিপন্থী। চিঠির পাশাপাশি আজ ধর্মতলার রাজনৈতিক মঞ্চ থেকেও এই নিয়ে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো। বিশেষ করে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানোর প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, একজন বাঙালি মহিলা আধিকারিককে কোনো কারণ ছাড়াই মধ্যরাতে একপ্রকার 'ঘাড় ধাক্কা' দিয়ে বের করে দেওয়া হয়েছে। রাজ্যের সঙ্গে কোনো কথা না বলে কমিশনের এই সিদ্ধান্তকে সরাসরি ‘বিজেপির দালালি’ বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের এই নজিরবিহীন রদবদল নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

'ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার'— কমিশনের রদবদলে বেনজির ক্ষোভ মমতার, কড়া চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার