Hidden Stories (বাংলা)

৮০ বছরের বৃদ্ধের মতো চেহারা, চিকিৎসার জন্য আমেরিকা যেতেও নারাজ সলমন?

মুম্বই: পরনে অতি সাধারণ হালকা রঙের শার্ট, চোখে-মুখে চরম ক্লান্তির ছাপ আর মাথা মুড়িয়ে টুপি পরা— সোশ‍্যাল মিডিয়ায় এই রূপেই ধরা দিলেন বলিউড সুপারস্টার সলমন খান। আর এই ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে ভাইজানের কোটি কোটি অনুরাগীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। চিরচেনা সেই পেটানো পেশিবহুল গড়ন কিংবা সিক্স প্যাক অ্যাবস এখন অতীত; মারাত্মকভাবে কমে গিয়েছে অভিনেতার ওজন, শরীরও যেন ভীষণ রোগা দেখাচ্ছে। আমিরের প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তির অনুষ্ঠান থেকেই সলমনের অসুস্থতার খবর ডালপালা মেলতে শুরু করেছিল। বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে, চিকিৎসার জন্য সলমনকে আমেরিকা যাওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারের সেই অনুরোধে নাকি কানই দিচ্ছেন না ভাইজান। সব ভুলে তাঁর ধ্যানজ্ঞান এখন শুধুই হাতে থাকা গুচ্ছ গুচ্ছ সিনেমার কাজ সময়মতো শেষ করা।[TECHTARANGA-POST:11056]শনিবার মুম্বইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র (SRA) একটি ডিজিটাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সলমন। সেই ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মন্তব্যের বন্যা বয়ে যায়। অভিনেতার চোখে-মুখে বয়সের ছাপ এতটা প্রকট হয়েছে যে, বহু নেটিজেন তা বিশ্বাসই করতে পারছেন না। এক ভক্ত লিখেছেন, ‘কিংয়ের কী হলো? ভীষণ অসুস্থ লাগছে।’ আবার কেউ কেউ তো তীব্র উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, সলমনকে দেখে মনে হচ্ছে ৮০ বছরের কোনও বৃদ্ধ, ঠিকমতো পা ফেলে হাঁটতেও পারছেন না তিনি। তবে সমালোচকদের একাংশ আবার ৬০ ছুঁইছুঁই সলমনের এই রূপকে স্বাগত জানিয়েছেন। দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের মতো সলমনও যে মেকি মেকআপের আড়ালে বয়স না লুকিয়ে নিজের স্বাভাবিক চেহারা জনসমক্ষে এনেছেন, তাকে অনেকে সাহসিকতার নজির বলেই মনে করছেন।কাঁথিতে বিজেপির দুই দিনের প্রশিক্ষণ শিবির, দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ তুলে ধরলেন নেতৃত্বশরীরের এই চরম অবনতির গুঞ্জনের মাঝেই অবশ্য সলমন খানকে দেখা গেল তাঁর চেনা ‘দিলদরিয়া’ মেজাজে। নিজের অসুস্থতার জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন পুনর্বাসন কর্মসূচির আওতায় মুম্বইয়ের ৫০টিরও বেশি গৃহহীন পরিবারের হাতে নতুন পাকা বাড়ির চাবি তুলে দেন তিনি। ভাইজানের হাত থেকে নিজেদের মাথার গোঁজার ঠাঁই পেয়ে আনন্দের চোখের জল ধরে রাখতে পারেননি ওই দরিদ্র পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরেই নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান: দ্য সলমন খান ফাউন্ডেশন’-এর মাধ্যমে নিঃশব্দে বহু সমাজসেবামূলক কাজ করে আসছেন অভিনেতা। এবারও নিজের শারীরিক কষ্টকে দূরে সরিয়ে রেখে মানুষের মুখে হাসি ফোটালেন তিনি। তবে সলমনের শরীরে সত্যিই কোনও মারণ রোগ বাসা বেঁধেছে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত খান পরিবারের তরফ থেকে সরকারিভাবে কোনও সিলমোহর দেওয়া হয়নি।

 ৮০ বছরের বৃদ্ধের মতো চেহারা, চিকিৎসার জন্য আমেরিকা যেতেও নারাজ সলমন?