কলকাতাঃ রাজ্যে ক্ষমতায় আসার ১০০ দিন পূর্ণ করতে চলেছে বিজেপি সরকার। মঙ্গলবার, ১৮ অগস্ট ১০০ দিনে পা দেবে শুভেন্দু অধিকারী সরকার। আর সেই উপলক্ষে শুধুমাত্র আনুষ্ঠানিক উদযাপন নয়, সরাসরি মানুষের দরজায় পৌঁছে সরকারের কাজের খতিয়ান তুলে ধরার পরিকল্পনা করেছে বিজেপি।এই উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ নামে ৪১ পাতার একটি বই। আগামী দিনে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি প্রচারে গিয়ে সেই বই সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। বইটিতে সরকারের ১০০ দিনের কাজের পাশাপাশি আগামী দিনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। রাজ্যে কত বিনিয়োগ এসেছে, কত মানুষ বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে কী কী পরিবর্তন হয়েছে তার বিস্তারিত হিসাব রয়েছে বইটিতে। মহিলা সুরক্ষা এবং আর্থিক ক্ষমতায়নের মতো বিষয়ও জায়গা পেয়েছে সরকারের ‘সাফল্যের খতিয়ানে’। ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক সংস্কারকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বিজেপি সরকার। শিল্পে বিনিয়োগ বাড়ানো, সরকারি পরিষেবায় স্বচ্ছতা আনার মতো একাধিক বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে দাবি সরকারের।[TECHTARANGA-POST:11726]এবার সেই কাজের হিসাবই পৌঁছে দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। দুয়ারে দুয়ারে গিয়ে বই বিলির মাধ্যমে ১০০ দিনের কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা মানুষের সামনে তুলে ধরাই মূল লক্ষ্য। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার থেকেই এই প্রচার শুরু হতে পারে।