Hidden Stories (বাংলা)

বিশ্বকাপের তিক্ততা ভুলে নতুন ইনিংস, ক্রিকেটে একসঙ্গে ভারত-অস্ট্রেলিয়া

বাইশ গজে ভারত-অস্ট্রেলিয়া মানেই তুমুল লড়াই। বিশ্বকাপের মঞ্চে একাধিকবার অজিদের কাছে হারতে হয়েছে ভারতকে। তবে এবার প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চলেছে দুই দেশ। ভারতের মাটিতে আয়োজন করা হবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের একটি ম্যাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরেই এই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।[TECHTARANGA-POST:10807]শুক্রবার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সেখানেই ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ কর্তা অ্যালিস্টার ডবসন জানান, ভারতের ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে চেন্নাইয়ে একটি বিগ ব্যাশ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ডবসনের কথায়, “ভারতের সব প্রান্তেই ক্রিকেট নিয়ে প্রবল উৎসাহ রয়েছে। বিশেষ করে চেন্নাইয়ের দর্শকদের ক্রিকেটের প্রতি আবেগ অসাধারণ। তাই সেখানে বিগ ব্যাশের একটি ম্যাচ আয়োজন করতে আমরা উৎসাহী।” এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, “চেন্নাইয়ে বিগ ব্যাশের ম্যাচ আয়োজনের খবর আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। ক্রিকেট দুই দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে।”১০ দফা দাবিতে জেলাশাসকের দপ্তরে আইসিডিএস কর্মীদের বিক্ষোভতবে শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকছে না ভারত-অস্ট্রেলিয়ার এই ক্রীড়া সহযোগিতা। আগামী ২০৩০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতেও ভারতের পাশে দাঁড়াতে চলেছে অস্ট্রেলিয়া। খেলার পরিকাঠামো গড়ে তোলা, ক্রীড়া প্রযুক্তি, স্পোর্টস সায়েন্স এবং ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ সব ক্ষেত্রেই একসঙ্গে কাজ করবে দুই দেশ। বিদেশমন্ত্রক সূত্রে খবর, দুই দেশের তরুণ ক্রীড়াবিদদের নিয়ে একটি বিশেষ ইউথ স্পোর্টস ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। যার লক্ষ্য, ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি করা।[TECHTARANGA-POST:10783]এদিন মেলবোর্নে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেট কিংবদন্তি স্টিভ ওয়া এবং ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন অজি তারকা লিসা স্থালেকর। সম্প্রতি সপ্তমবারের জন্য মহিলা টি-২০ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলকেও শুভেচ্ছা জানান তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের কথায়, “খেলাধুলার প্রতি ভালোবাসাই ভারত ও অস্ট্রেলিয়াকে এক সুতোয় বেঁধে রেখেছে। এই সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে।”

বিশ্বকাপের তিক্ততা ভুলে নতুন ইনিংস, ক্রিকেটে একসঙ্গে ভারত-অস্ট্রেলিয়া

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার