Hidden Stories (বাংলা)

Baloch Women: হাতে রাইফেল নিয়ে পাক সেনার কনভয় উড়িয়ে দিল বালোচের প্রথম মহিলা ব্রিগেড

বালোচিস্তানের দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতে এবার প্রকাশ্যে এল নতুন মহিলা বাহিনী। বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট বা BLF সদ্য গঠন করেছে ‘কারিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ (KAAD)। তাঁদের প্রথম  সশস্ত্র অভিযানের ভিডিয়ো প্রকাশ করেছে। পাকিস্তানি সেনার একটি কনভয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের মহিলা সদস্যরা। এই অভিযানে মোট ৯ জন পাক সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।  বালোচিস্তান লিবারেশন ফ্রন্টের বক্তব্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর তুরবতের কাছে জুসাক এলাকায় পাক সেনার একটি কনভয়কে লক্ষ্য করে অভিযান চালায় KAAD। ওই অভিযানে কয়েকটি সামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ছ’জন পাক সেনা নিহত হন। এর পর কালাত জেলার মাঙ্গুচার এলাকাতেও অভিযান চালানো হয়েছে। সংগঠনটির বক্তব্য, সেখানে রাস্তা আটকে তল্লাশি চালানোর পর পাক বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় আরও তিন জন পাক সেনা নিহত হয়েছে।[TECHTARANGA-POST:13163]ভিডিয়োয় হামলার দৃশ্য ছাড়াও, ইউনিটের প্রশিক্ষণের কিছু ছবিও দেখা গিয়েছে। এর আগে প্রকাশিত ফুটেজে মহিলা সদস্যদের অস্ত্র চালানো ও সামরিক প্রশিক্ষণ নিতে দেখা যায়। KAAD-এর আত্মপ্রকাশের পাশাপাশি বালোচিস্তানে আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর হামলার খবর প্রকাশ্যে এসেছে। ডেরা বুগটির বেহ লোটি এলাকায় মারি এনার্জিস লিমিটেডের একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তিন কর্মী নিহত হয়েছেন। এর পাশাপাশি কয়েক জন আহত হয়েছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বালোচিস্তানে পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চলছে। নতুন মহিলা ইউনিটের প্রকাশ্য আত্মপ্রকাশ সেই সংঘাতের পরিধিতে ভিন্ন একটি মাত্রা যোগ করল।

Baloch Women: হাতে রাইফেল নিয়ে পাক সেনার কনভয় উড়িয়ে দিল বালোচের প্রথম মহিলা ব্রিগেড