Hidden Stories (বাংলা)

Bank on Strike: শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট, এরপর কী? দাবি না মানলে আরও বড় আন্দোলনের পথে কর্মীরা

সপ্তাহের শেষ কাজের দিনেই দেশজুড়ে ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা। আগামী শুক্রবার, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ। এই ধর্মঘটে সরকারি ও বেসরকারি, দুই ধরনের ব্যাঙ্কের পরিষেবাই প্রভাবিত হতে পারে। এটিএম পরিষেবাতেও কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।[TECHTARANGA-POST:12519]দীর্ঘদিন ধরে একাধিক দাবি নিয়ে কেন্দ্রের উপর চাপ তৈরি করছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। তাদের অন্যতম প্রধান দাবি হল সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা। সংগঠনগুলির দাবি, ২০২৪ সালেই এই ব্যবস্থা চালুর বিষয়ে চুক্তি হয়েছিল। কর্মীদের তরফে সোম থেকে শুক্রবারের কাজের সময় প্রায় ৪০ মিনিট বাড়ানোর ব্যাপারেও সম্মতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চুক্তি অনুমোদনের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে পাঠানো হয়। কিন্তু এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি বলে অভিযোগ।[TECHTARANGA-POST:12514]পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহের পাশাপাশি কাজের ভিত্তিতে কর্মীদের উৎসাহ ভাতা দেওয়ার বর্তমান পদ্ধতি নিয়েও আপত্তি রয়েছে সংগঠনগুলির। তাদের বক্তব্য, এই ব্যবস্থায় অনেক কর্মী বঞ্চিত হতে পারেন। গত ৬ সেপ্টেম্বর বৈঠকেই ইউএফবিইউ ধর্মঘটের সিদ্ধান্ত চূড়ান্ত করে। তবে ১১ সেপ্টেম্বরের কর্মসূচিই শেষ নয়। দাবি না মেনে নেওয়া হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইউএফবিইউ। ঘোষণা অনুযায়ী, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘট হতে পারে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় সেই সময়ে টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হতে পারে। এরপরেও যদি দাবিগুলি পূরণ না হয়, তা হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে যাওয়ার হুমকিও দিয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি।

Bank on Strike: শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট, এরপর কী? দাবি না মানলে আরও বড় আন্দোলনের পথে কর্মীরা