‘চিকেনস নেক’ ঘিরে কড়া নজর, তিন দিনের বঙ্গ সফরে অমিত শাহ
তিন দিনের বঙ্গ সফর শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম রাতটি শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ক্যাম্পেই কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।[TECHTARANGA-POST:11053]শনিবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ির জুমাগছে বিএসএফের ১৮ ব্যাটালিয়নের প্রহরী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের। একইসঙ্গে বৃক্ষরোপণ, একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসেরও সূচি রয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তাকে। সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার বিষয়ে বিএসএফ আধিকারিক ও জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে প্রথমবারের মতো উত্তরকন্যায় পৌঁছবেন অমিত শাহ। সেখানে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন তিনি। সূত্রের খবর, বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, নতুন ফৌজদারি আইন কার্যকর করা, কেন্দ্র-রাজ্য সমন্বয় এবং জন্ম-মৃত্যু নথিভুক্তিকরণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।[TECHTARANGA-POST:11052]অমিত শাহের সফরকে ঘিরে উত্তরবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাগডোগরা থেকে উত্তরকন্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় কড়া নজরদারির পাশাপাশি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার রাতেই কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার আলিপুরের ‘সৌজন্য’ গেস্ট হাউসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।