Hidden Stories (বাংলা)

বারবার নোটিস, তবু হাজিরা নয় - চাপ বাড়ছে অরূপের উপর

মেসি-সংক্রান্ত বিতর্কে দায়ের হওয়া মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ।অভিযোগকারী শতদ্রু দত্তের আবেদনের ভিত্তিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর গত ৪ জুন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিস পাঠানো হয়। তবে নির্ধারিত দিনে হাজির না হয়ে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। [TECHTARANGA-POST:9982]তদন্তকারীদের দাবি, অসুস্থতার পক্ষে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার কথা বলা হলেও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এরপর ৭ জুন পুলিশের একটি দল তাঁর বাসভবনে গিয়ে নতুন নোটিস দেয়। বাড়িতে কাউকে না পাওয়ায় দরজায় নোটিস টাঙিয়ে ৮ জুন থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।পুলিশের অভিযোগ, ৮ জুনও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি অরূপ বিশ্বাস। এরপর তিনি আদালতের দ্বারস্থ হয়ে আইনি সুরক্ষা চাইলেও তাতে বিশেষ স্বস্তি মেলেনি। পরবর্তীতে তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে আবেদন জানালে আদালত নির্দেশ দেয়, নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহযোগিতা করতে হবে। [TECHTARANGA-POST:9978]কিন্তু সোমবারও সেই সময়সীমা অতিক্রম করার পর অরূপ বিশ্বাস তদন্তকারীদের সামনে হাজির হননি বলে দাবি পুলিশ সূত্রের। তদন্তকারী মহলের একাংশের মতে, আদালতের নির্দেশের পরও যদি সহযোগিতা না মেলে, তাহলে আইন অনুযায়ী আরও কঠোর পদক্ষেপের বিষয়টি বিবেচনায় আসতে পারে।

বারবার নোটিস, তবু হাজিরা নয় - চাপ বাড়ছে অরূপের উপর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার