Hidden Stories (বাংলা)

Madhya Pradesh: মধ্যপ্রদেশে হুলস্থুল! কোচিং থেকে ফেরার পথে ছাত্রীদের ঘিরে বাইকআরোহীদের তাণ্ডব

গ্বালিয়র: বিহারের পর এবার মধ্যপ্রদেশে কিশোরী ছাত্রীদের ওপর প্রকাশ্যে অত্যাচার ও হেনস্থার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যপ্রদেশের গ্বালিয়রের ভিতারওয়ার এলাকায় রাস্তা আটকে দুই কিশোরী পড়ুয়াকে কুৎসিতভাবে হেনস্থা এবং মারধর করার অভিযোগ উঠল বাইকআরোহী দুই যুবকের বিরুদ্ধে। ঘটনার ভয়াবহ সিসিটিভি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করেনি হিডেন স্টোরিজ নিউজ।স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্বালিয়রের কমলা স্কুল রোড সংলগ্ন এলাকায়। সোমবার দুপুরে কোচিং ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল দুই কিশোরী ছাত্রী। ঠিক সেই সময়ই আচমকা একটি মোটরসাইকেলে চেপে দুই যুবক তাদের পথ আটকে দাঁড়ায়। অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই যুবকেরা ছাত্রীদের ওপর অভব্য আচরণ করতে শুরু করে এবং তাদের গতিরোধ করে। ছাত্রীরা যখন প্রাণপণে নিজেদের বাঁচিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন অভিযুক্ত বাইকআরোহীরা তাদের পিছু নেয় এবং নির্মমভাবে তাদের ওপর হামলা চালায়। অতর্কিত এই হামলার পর দুই অভিযুক্ত দ্রুত মোটরবাইক ছুটিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।সমাজমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে এই সংক্রান্ত ভিডিয়ো হু হু করে ছড়িয়ে পড়ার পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে এবং রাজ্য পুলিশ প্রশাসনের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়। 'মনু লোধি' নামের একটি এক্স হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া সেই ভিডিয়ো দেখে তাজ্জব বনে গিয়েছেন সাধারণ মানুষ। দেশে নারী নিরাপত্তা ও প্রকাশ্যে এমন গুণ্ডামি নিয়ে নেটাগরিকদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে।ঘটনার পর এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত ছাত্রীদের বা তাদের পরিবারের তরফে থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তা সত্ত্বেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দু’জনকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে গ্বালিয়র পুলিশ। এসডিওপি গগন হনমত জানিয়েছেন, হামলাই সংক্রান্ত সিসিটিভি ভিডিয়োটি পুলিশের হাতে এসেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি পুলিশ আক্রান্ত দুই কিশোরী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, যাতে দ্রুত তাঁদের বয়ান রেকর্ড করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।[TECHTARANGA-POST:12852]

Madhya Pradesh: মধ্যপ্রদেশে হুলস্থুল! কোচিং থেকে ফেরার পথে ছাত্রীদের ঘিরে বাইকআরোহীদের তাণ্ডব