Hidden Stories (বাংলা)

মধ্যরাতে ফলতায় সিআরপিএফ-এর ‘তাণ্ডব’! বিজেপি প্রার্থীর সঙ্গে ‘গোপন বৈঠক’ সেরে প্রতিশোধ পুলিশ পর্যবেক্ষকের?

ফলতা: দ্বিতীয় দফার ভোটের আগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। এবার অভিযোগের তির খোদ পুলিশ পর্যবেক্ষক পুরুষোত্তম দাসের দিকে। রবিবার রাতভর ফলতা এবং মগরাহাট পূর্বের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী (CRPF) তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের ‘গোপন বৈঠক’ ফাঁস করে দেওয়ার বদলা নিতেই মাঝরাতে ঘুমন্ত মা-বোনেদের উপর এই অত্যাচার চালানো হয়েছে![TECHTARANGA-POST:8457]ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের অভিযোগ, বিজেপি নেতাদের কথায় মা-বোনেদের ভয় দেখাচ্ছেন পুলিশ পর্যবেক্ষক। যদিও নির্বাচন কমিশনের দাবি, এ ধরনের কোনও তল্লাশি অভিযান চালানো হয়নি। প্রসঙ্গত, গত রবিবার মগরাহাটের সভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, “বিজেপি প্রার্থীর সাথে পুরুষোত্তম দাসের গোপন বৈঠকের খবর আমি ফাঁস করে দিয়েছি। পালাবেন কোথায়? আমি আকাশে, বাতাসে, লতায়-পাতায় সর্বত্র রয়েছি।”তৃণমূলের দাবি, পুলিশ পর্যবেক্ষকের গোপন মিটিং নিয়ে পুলিশ তদন্ত শুরু করতেই নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও এবং ফলতার আইসি-সহ একাধিক অফিসারকে সরিয়ে দিয়েছে। অভিষেকের তোপ, “চোর চুরি করেছে আর ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধে!” কমিশন অবশ্য পক্ষপাতিত্বের এই অভিযোগ অস্বীকার করেছে।[TECHTARANGA-POST:8456]কমিশন রবিবার একটি ভিডিয়ো প্রকাশ করে দাবি করেছিল, ডায়মন্ড হারবারে তৃণমূলের বাইকবাহিনী ভোটারদের হুমকি দিচ্ছে। পালটা তৃণমূলের দাবি, তারা রাত ১০টার মধ্যেই প্রচার শেষ করা হয়েছিল। কিন্তু, ‘জয় বাংলা’ স্লোগান বিরোধীদের মনে ভয় ধরাচ্ছে বলেই এই ষড়যন্ত্র করা হচ্ছে! অন্যদিকে, সিআরপিএফ-এর ডিজি জিপি সিং নিজে ডায়মন্ড হারবারে রুটমার্চ করে কড়া নজরদারির বার্তা দিয়েছেন।বিজেপি নেতা অভিজিৎ দাসের (ববি) দাবি, “ফলতাজুড়ে ঠিকঠাক তল্লাশি চালালে দু’জাহাজ অস্ত্র বেরোবে।” অন্যদিকে, সিপিএম নেতা সাম্য গঙ্গোপাধ্যায় নির্বিঘ্নে ভোট করানোর জন্য কমিশনকে আরও সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছেন।[TECHTARANGA-POST:8454]কমিশন বনাম তৃণমূলের এই আইনি ও রাজনৈতিক যুদ্ধে এখন সরগরম ফলতা। তৃণমূলের হুঁশিয়ারি - যে অন্যায়ই হোক, অভিযুক্তদের আইনের মুখোমুখি হতে হবেই।

মধ্যরাতে ফলতায় সিআরপিএফ-এর ‘তাণ্ডব’! বিজেপি প্রার্থীর সঙ্গে ‘গোপন বৈঠক’ সেরে প্রতিশোধ পুলিশ পর্যবেক্ষকের?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার