আশির দশকের লুক নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই। সকলে ট্রেন্ডে গা ভাসিয়ে চ্যাটজিপিটি-তে নিজের ছবি আপলোড করে মুহূর্তেই বদলে ফেলছে সাজপোশাক, চুলের স্টাইল, ব্যাকগ্রাউন্ড এমনকী ছবির পুরো আবহ। তার জন্য অবশ্য দিতে হচ্ছে নির্দিষ্ট নির্দেশ। তবে শুধু ৮০-এর দশকেই কেন আটকে থাকা? এবার চাইলে আপনি এআই-এর সাহায্যে ফিরতে পারেন নয়ের দশকেও। সেই সময়ের বিভিন্ন লুকই তৈরি করা সম্ভব। শুধু চ্যাটজিপিটিকে দিতে হবে সঠিক নির্দেশ।[TECHTARANGA-POST:12482]৯০-এর দশকের স্টুডিয়ো পোর্ট্রেট চাইলেনব্বইয়ের দশকে স্টুডিয়োতে তোলা ছবির একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। এমন ছবি তৈরি করতে চ্যাটজিপিটি-তে নিজের ছবি আপলোড করে লিখতে পারেন, “আমার আপলোড করা ছবিটিকে ১৯৯০-এর দশকের একটি আসল স্টুডিয়ো পোর্ট্রেটের মতো করে তৈরি করুন। আমার মুখের গড়ন, পরিচিতি, গায়ের রং এবং স্বাভাবিক অভিব্যক্তি যেন অক্ষুণ্ণ থাকে এবং সহজেই চেনা যায়। ৯০-এর দশকের উপযোগী একটি ক্লাসিক চুলের স্টাইল ও পোশাক দিন। সাধারণ স্টুডিয়ো ব্যাকড্রপ এবং সেই সময়ের মতো স্টুডিয়ো আলো ব্যবহার করুন। ছবিতে হালকা অ্যানালগ গ্রেন, কিছুটা ফিকে রং এবং সামান্য স্বাভাবিক অসম্পূর্ণতা রাখুন। ছবিটি যেন সাধারণ ফিল্ম ক্যামেরায় তোলা পুরনো দিনের পোর্ট্রেটের মতো লাগে।”ছুটির দিনের ৯০-এর দশকের ছবি চাইলেনব্বই দশকের পারিবারিক অ্যালবামের মতো ছবি বানাতে চাইলে একটু অন্যরকম নির্দেশ দিতে হবে। সেক্ষেত্রে লিখুন, “আমার আপলোড করা ছবিটিকে ১৯৯০-এর দশকের একটি ছুটির দিনের স্বাভাবিক ছবিতে রূপান্তর করুন। আমার মুখ ও পরিচিতি যেন অক্ষুণ্ণ থাকে। আমাকে ৯০-এর দশকের ধাঁচের ছুটির পোশাক পরিয়ে দিন এবং রৌদ্রোজ্জ্বল কোনও বেড়ানোর জায়গার পরিবেশ তৈরি করুন। পোজ যেন খুব স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হয় এবং ফ্রেমিংয়ে সামান্য অসম্পূর্ণতা থাকে। সব মিলিয়ে ছবিটি যেন ১৯৯০-এর দশকের কোনও সত্যিকারের পারিবারিক ছুটির অ্যালবাম থেকে উঠে এসেছে বলে মনে হয়।”[TECHTARANGA-POST:12479]বলিউডি তারকার মতো সাজতে চাইলে?নব্বইয়ের দশকের বলিউডের ম্যাগাজিন শুট বা সিনেমার প্রচারমূলক ছবির মতো লুকও তৈরি করে দেখতে পারেন।তার জন্য লিখুন, “আমার আপলোড করা ছবিটিকে ১৯৯০-এর দশকের ভারতীয় চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত একটি জমকালো পোর্ট্রেটে রূপান্তর করুন। আমার মুখের গড়ন, পরিচিতি এবং স্বাভাবিক বৈশিষ্ট্য যেন নিজের মতোই থাকে। আমাকে ৯০-এর দশকের ভারতীয় ফ্যাশন, চুলের স্টাইল এবং মানানসই অনুষঙ্গে সাজিয়ে তুলুন। ছবিটি যেন ১৯৯০-এর দশকের কোনও বলিউড ম্যাগাজিন বা সিনেমার প্রচারমূলক শুটের মতো মনে হয়।”