Hidden Stories (বাংলা)

এক যুগ পর প্রকাশ্যে আসছে শ্যামল সেন কমিশনের রিপোর্ট: সারদা মামলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ

সারদা কেলেঙ্কারির এক যুগ পেরিয়ে যাওয়ার পর এক চাঞ্চল্যকর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৩ সালে আমানতকারীদের টাকা ফেরতের উপায় খুঁজতে এবং তদন্তের স্বার্থে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছিল, তার যাবতীয় আর্থিক হিসেব-নিকেশ ও রিপোর্ট এবার মামলার সমস্ত পক্ষকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, হাইকোর্টের কাছে গচ্ছিত থাকা এই রিপোর্টের প্রতিলিপি এখন সব পক্ষ পাবে। ফলে দীর্ঘ ১২ বছর পর সারদা সংক্রান্ত কমিশনের পর্যবেক্ষণ, সুপারিশ এবং আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য জনসমক্ষে আসতে চলেছে।[TECHTARANGA-POST:7186]২০১৩ সালে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর রাজ্য সরকার ৫০০ কোটির একটি তহবিল গড়েছিল, যার মধ্যে প্রায় ২২৫ কোটি টাকা আমানতকারীদের ফিরিয়ে দিয়েছিল এই কমিশন। কমিশন বন্ধ হওয়ার পর যাবতীয় নথি রাজ্যের কাছে এবং একটি প্রতিলিপি হাইকোর্টে জমা দেওয়া হয়। আমানতকারীদের আইনজীবীদের মতে, এই রিপোর্ট হাতে পেলে সারদা মামলার জট খুলতে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিতে সুবিধা হবে। তবে এই নির্দেশের পাশাপাশি এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি-র ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। ৯০ শতাংশ চিটফান্ড মামলায় এজেন্সির আইনজীবীদের গরহাজিরা নিয়ে ক্ষুব্ধ বিচারপতিরা কেন্দ্রের আইনজীবীকে সতর্ক করে জানিয়েছেন, আগামীতে এমনটা চলতে থাকলে আদালত কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। লোকসভা ভোটের মুখে সারদার এই রিপোর্ট প্রকাশ্যে আসার নির্দেশ রাজনৈতিক মহলেও নতুন করে জল্পনা উসকে দিয়েছে।[TECHTARANGA-POST:7184]

এক যুগ পর প্রকাশ্যে আসছে শ্যামল সেন কমিশনের রিপোর্ট: সারদা মামলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার