৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া! শতাধিক মৃত, নিখোঁজ ২০০০, ধ্বংসস্তূপে আরও কতজন?
কলম্বিয়া: ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, প্রায় ২০০০ জন নিখোঁজ এবং আহত হয়েছেন ৫৭০ জন।সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ ৭.৪ মাত্রার তীব্র কম্পনে কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার এই দেশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালি ও পেরেইরা। কলম্বিয়ার ভূবিজ্ঞান দফতরের দাবি, একবিংশ শতাব্দীতে এটি দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের পর পরই একের পর এক আফটারশকে আতঙ্ক আরও বাড়ে। কলম্বিয়ার ভূবিজ্ঞান দফতরের মতে, এখনও পর্যন্ত ২১টি আফটারশক অনুভূত হয়েছে। বর্তমানে বিমান পরিষেবাও সম্পূর্ণ ব্যাহত হয়েছে। ক্যালি শহরে একটি বড় হাসপাতাল ধসে পড়ায় বহু রোগী ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে প্রশাসনের আশঙ্কা। শহরের প্রায় ৩০ শতাংশ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের পাশাপাশি ভেঙে পড়েছে একাধিক স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান ও বাড়িঘর।প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১,৫৭৭টি বড় ও ছোট বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৭টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বোগোটার পশ্চিমে স্যান হোসে দে পামার এলাকায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রতিবেশী পানামা ও ইকুয়েডরেও তার প্রভাব অনুভূত হয়েছে। উদ্ধারকাজ চলছে