Hidden Stories (বাংলা)

রক্তপাতহীন বঙ্গে নজিরবিহীন ‘শান্তি’! প্রথম দফার ভোট শেষে কমিশনকে ‘ফুল মার্কস’ দিল সব পক্ষই

ভোট মানেই কি সংঘর্ষ আর বোমাবাজি? ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই চেনা ছবিটাই কার্যত বদলে দিল নির্বাচন কমিশন। দেড় মাস আগে থেকে রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা এবং কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িতে যে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, তার বাহবা দিচ্ছে রাজনৈতিক মহলের সব পক্ষই। বড়সড় কোনও অশান্তি বা রক্তপাত ছাড়াই দিনভর চলল ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর এলেও দ্রুত ‘অ্যাকশন’ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কমিশন ও প্রশাসন। দিনের শেষে তাই শাসক থেকে বিরোধী— সব শিবিরের প্রার্থীদের মুখেই শোনা গেল কমিশনের প্রশংসা। রাজনৈতিক বিরোধিতা ভুলে কমিশনকে ‘ফুল মার্কস’ দিতে কুণ্ঠা বোধ করলেন না কেউই।[TECHTARANGA-POST:8328]সাতসকালে দুই মেদিনীপুরে ভোট দিয়ে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট বিজেপি নেতারাও খোশমেজাজে ধরা দিলেন। দিলীপ ঘোষের মতে, সাধারণ মানুষ শান্তিতেই ভোট দিচ্ছে, তাই খুব বেশি বুথ পরিদর্শনের প্রয়োজন নেই। অন্যদিকে, শুভেন্দু অধিকারীও আগের রাতের নিশ্ছিদ্র নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তার জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। বহরমপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীও মানছেন যে, এবার বহুস্তরীয় নিরাপত্তার ব‍্যবস্থায় বুথ দখল বা ছাপ্পা ভোটের পুরনো দাপট উধাও। রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনও নিজের বুথে শান্তিপূর্ণ ভোট দেখে প্রশাসন ও কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন। সব মিলিয়ে, ছাব্বিশের ভোটের প্রথম দিনটি বাংলার রাজনৈতিক ইতিহাসে এক পজিটিভ দৃষ্টান্ত স্থাপন করল।

রক্তপাতহীন বঙ্গে নজিরবিহীন ‘শান্তি’! প্রথম দফার ভোট শেষে কমিশনকে ‘ফুল মার্কস’ দিল সব পক্ষই

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার