ইউনুস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদসহ ছাত্রনেতাদের বিরুদ্ধে ‘পুলিশ হত্যা’র অভিযোগে মামলার আবেদন
ঢাকা: ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এক পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে ইউনুস সরকারের উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলো এবার। যদিও তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।[TECHTARANGA-POST:7255]জালাল হোসেন নামের এক ব্যক্তি ঢাকার সিএমএম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। মামলার বাদী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের ছেলে।অভিযোগপত্রে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনার চেষ্টা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদ, উমামা ফাতেমা, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম এবং তাহমিদ আল মুদাসসির চৌধুরী প্রমুখ।[TECHTARANGA-POST:7254]তবে অভিযোগের বিষয়ে শুনানি শেষে বিষয়টি পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি।এদিকে বিষয়টি বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশ্যে আসার পর সাবেক সমন্বয়ক আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, “পুলিশ হত্যা মামলার আবেদনে আমাকে দুই নম্বর আসামি করা হয়েছে। আওয়ামী লীগের আমলেও আমার বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল। সেখানেও একটি মামলায় দুই নম্বর আসামি ছিলাম।”তিনি আরও লেখেন, “ওই মামলায় জেলও খেটেছি। এবার কপালে কী আছে, আল্লাহই ভালো জানেন।”[TECHTARANGA-POST:7252]উল্লেখ্য বাংলাদেশের জুলাই আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ৩০০০ এর উপরে সদস্যকে হত্যার অভিযোগ রয়েছে। যদিও ইউনুস সরকার পুলিশ হত্যাকাণ্ডের বিচার বন্ধ করার জন্য আইন প্রণয়ন করে গেছে।