Hidden Stories (বাংলা)

দিলজিতের নতুন গানে ছাত্র আন্দোলনের ছায়া? ‘ডেভিল’-এর ভিডিয়ো ঘিরে জোর চর্চা

পঞ্জাবি গায়ক দিলজিতের নতুন গান প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। ‘ডেভিল’ নামের এই গানের সুর বা কথার থেকেও বেশি নজর কেড়েছে মিউজিক ভিডিয়োর কয়েকটি দৃশ্য। পড়ুয়াদের প্রতিবাদ, পুলিশের সঙ্গে সংঘাত এবং শেষে শান্তির বার্তা সব মিলিয়ে ভিডিয়োটিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক অনুরাগীরই প্রশ্ন, এর মধ্যে কি ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কোনও ইঙ্গিত রয়েছে?[TECHTARANGA-POST:12438]‘ডেভিল’-এর ভিডিয়োয় দেখা যায়, একদল পড়ুয়া হাতে পোস্টার-ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। সেখানে রয়েছে ‘আওয়ার ফিউচার আওয়ার ফাইট’, ‘সাপোর্ট আওয়ার ফিউচার’-এর মতো বার্তা। প্রতিবাদের দৃশ্যে পুলিশের উপস্থিতিও রয়েছে। যদিও ভিডিয়োয় দেখানো পুলিশকর্মীরা ভারতীয় নন। সমগ্র গল্পের আবহও আন্তর্জাতিক বলেই মনে হচ্ছে। এই ভিডিয়ো প্রকাশের পরই অনেকে এর সঙ্গে যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের যোগসূত্র খুঁজতে শুরু করেছেন। তাঁদের মতে, পড়ুয়াদের প্রতিবাদ, পুলিশের হস্তক্ষেপ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জল ছোড়ার মতো দৃশ্যগুলি বাস্তবের বিভিন্ন ছাত্র আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে। ভিডিয়োর শেষের দিকের একটি দৃশ্যও নজর কেড়েছে দর্শকদের। সংঘাতের আবহ পেরিয়ে সেখানে গোলাপের উপস্থিতি দেখা যায়। ফলে অনেকেই মনে করছেন, হিংসার বদলে শান্তি এবং ভবিষ্যতের জন্য লড়াইয়ের বার্তাই হয়তো তুলে ধরতে চেয়েছেন গায়ক।[TECHTARANGA-POST:12437]ছাত্র আন্দোলন নিয়ে এর আগেও প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছিলেন দিলজিত। নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলনের সময় সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, “যা হল, তা খুব ভুল হল। পড়ুয়াদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। আমি প্রশাসনকে অনুরোধ করব, যাতে পড়ুয়াদের আবেদন শোনা হয়। মানুষের কণ্ঠই কিন্তু আসলে ঈশ্বরের কণ্ঠ।” পড়ুয়াদের সমর্থন করার কারণে ফের তাঁকে ‘দেশদ্রোহী’ বলা হতে পারে, এমন আশঙ্কার কথাও জানিয়েছিলেন দিলজিত। এর আগে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েও সমালোচনা এবং আইনি জটিলতার মুখে পড়ার কথা তিনি জানিয়েছিলেন।

 দিলজিতের নতুন গানে ছাত্র আন্দোলনের ছায়া? ‘ডেভিল’-এর ভিডিয়ো ঘিরে জোর চর্চা