Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Amitabh Bachchan: দিলজিতের পর সোজা বিগ বির ‘জলসা’! গ্রেনেড হামলার হুমকিতে কাঁপছে মুম্বই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬
Amitabh Bachchan: দিলজিতের পর সোজা বিগ বির ‘জলসা’! গ্রেনেড হামলার হুমকিতে কাঁপছে মুম্বই
অমিতাভের ‘জলসা’য় গ্রেনেড হামলার হুমকি। ফাইল ছবি

মুম্বই: পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের লাইভ কনসার্ট বাতিলের ধাক্কা কাটতে না কাটতেই এবার সরাসরি বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের বাসভবন উড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর হুমকি। শুধু তাই নয়, নিশানায় রয়েছে দিলজিতের আসন্ন মুম্বইয়ের শো-ও। শুক্রবার সকালেই মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাউড়ের কাছে আসা একটি বিস্ফোরক হুমকি মেলের জেরে গোটা বাণিজ্যনগরীতে এখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মুম্বইয়ের রাজনৈতিক ও বিনোদন জগতে।

জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, এর আগে গত ১৫ অক্টোবর দিল্লির একাধিক খ্যাতনামা স্কুলে ভুয়ো বোমা হামলার ইমেল পাঠানো হয়েছিল। সেই সমস্ত মেলের সঙ্গেই ৩০ অক্টোবরের দিলজিতের কনসার্টে অংশ না নেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং সেখানে খলিস্তানপন্থী স্লোগানও ব্যবহার করা হয়েছিল। এবার সেই আতঙ্ক ছড়িয়ে পড়ল মুম্বইয়ে। শুক্রবার যে হুমকি মেলটি এসে পৌঁছায়, তাতে দাবি করা হয়েছে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে গ্রেনেড হামলা চালানো হতে পারে অমিতাভ বচ্চনের বিখ্যাত বাংলো ‘জলসা’-য়। একই সঙ্গে মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত দিলজিতের কনসার্টেও নাশকতার হুমকি দেওয়া হয়েছে।


দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর দিলজিতের কনসার্ট ইতিমধ্যে নিরাপত্তার কারণে বাতিল করেছে দিল্লি পুলিশ। ফলে ৪৮ ঘণ্টার মধ্যে ২৯ নভেম্বর মুম্বইয়ের কনসার্ট নিয়েও এখন ঘোর অনিশ্চয়তা ও ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনিতেই গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়ানোয় এমনিতেই তটস্থ ছিল মুম্বই পুলিশ। ঠিক তার রেশ কাটতে না কাটতেই বিগ বি এবং জনপ্রিয় গায়কের উদ্দেশে আসা এই প্রাণনাশের হুমকিতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে।

হুমকি মেলের উৎস কোথায় এবং এর নেপথ্যে কোন কুখ্যাত গ্যাং বা নাশকতামূলক শক্তির হাত রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই আসরে নেমেছে মুম্বই পুলিশের সাইবার সেল ও স্পেশাল ব্রাঞ্চ। ইমেলে আসা প্রেরকের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তার নাগাল পেতে জোর কদমে চলছে তল্লাশি অভিযান। বচ্চন পরিবারের নিরাপত্তা বলয় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কড়া নজরদারির আওতায় আনা হয়েছে কনসার্টের ভেন্যুও। উৎসবের মরশুমে পরপর এমন ঘটনায় বিনোদন জগতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে গেল।

বিষয় : Diljit Dosanjh amitabh bachchan mumbai alert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


Amitabh Bachchan: দিলজিতের পর সোজা বিগ বির ‘জলসা’! গ্রেনেড হামলার হুমকিতে কাঁপছে মুম্বই

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
মুম্বই: পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের লাইভ কনসার্ট বাতিলের ধাক্কা কাটতে না কাটতেই এবার সরাসরি বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের বাসভবন উড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর হুমকি। শুধু তাই নয়, নিশানায় রয়েছে দিলজিতের আসন্ন মুম্বইয়ের শো-ও। শুক্রবার সকালেই মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাউড়ের কাছে আসা একটি বিস্ফোরক হুমকি মেলের জেরে গোটা বাণিজ্যনগরীতে এখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মুম্বইয়ের রাজনৈতিক ও বিনোদন জগতে।জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, এর আগে গত ১৫ অক্টোবর দিল্লির একাধিক খ্যাতনামা স্কুলে ভুয়ো বোমা হামলার ইমেল পাঠানো হয়েছিল। সেই সমস্ত মেলের সঙ্গেই ৩০ অক্টোবরের দিলজিতের কনসার্টে অংশ না নেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং সেখানে খলিস্তানপন্থী স্লোগানও ব্যবহার করা হয়েছিল। এবার সেই আতঙ্ক ছড়িয়ে পড়ল মুম্বইয়ে। শুক্রবার যে হুমকি মেলটি এসে পৌঁছায়, তাতে দাবি করা হয়েছে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে গ্রেনেড হামলা চালানো হতে পারে অমিতাভ বচ্চনের বিখ্যাত বাংলো ‘জলসা’-য়। একই সঙ্গে মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত দিলজিতের কনসার্টেও নাশকতার হুমকি দেওয়া হয়েছে।দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর দিলজিতের কনসার্ট ইতিমধ্যে নিরাপত্তার কারণে বাতিল করেছে দিল্লি পুলিশ। ফলে ৪৮ ঘণ্টার মধ্যে ২৯ নভেম্বর মুম্বইয়ের কনসার্ট নিয়েও এখন ঘোর অনিশ্চয়তা ও ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনিতেই গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়ানোয় এমনিতেই তটস্থ ছিল মুম্বই পুলিশ। ঠিক তার রেশ কাটতে না কাটতেই বিগ বি এবং জনপ্রিয় গায়কের উদ্দেশে আসা এই প্রাণনাশের হুমকিতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে।হুমকি মেলের উৎস কোথায় এবং এর নেপথ্যে কোন কুখ্যাত গ্যাং বা নাশকতামূলক শক্তির হাত রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই আসরে নেমেছে মুম্বই পুলিশের সাইবার সেল ও স্পেশাল ব্রাঞ্চ। ইমেলে আসা প্রেরকের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তার নাগাল পেতে জোর কদমে চলছে তল্লাশি অভিযান। বচ্চন পরিবারের নিরাপত্তা বলয় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কড়া নজরদারির আওতায় আনা হয়েছে কনসার্টের ভেন্যুও। উৎসবের মরশুমে পরপর এমন ঘটনায় বিনোদন জগতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে গেল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত