রামমন্দিরে ভক্তদের অনুদান চুরির অভিযোগ ঘিরে শুরু হওয়া বিতর্কে এবার প্রথমবারের মতো মুখ খুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)। সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে এই ঘটনাকে "অত্যন্ত গুরুতর" বলে উল্লেখ করে জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং SIT-এর তদন্ত দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন।[TECHTARANGA-POST:10567]এক বিবৃতিতে হোসাবলে বলেন, রামমন্দির কোটি কোটি মানুষের বিশ্বাস ও আবেগের প্রতীক। তাই এই ঘটনায় সামনে আসা প্রশাসনিক ত্রুটিগুলি দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার দায়িত্ব শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের। তবে শুধু তদন্তের দাবি নয়, এই ঘটনাকে কেন্দ্র করে কিছু ‘হিন্দু-বিরোধী ও দেশবিরোধী শক্তি’ হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে RSS। সঙ্ঘের বক্তব্য, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনি শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে বিভ্রান্তিকর প্রচার থেকেও সতর্ক থাকতে হবে।[TECHTARANGA-POST:10566]উল্লেখ্য, অনুদান কেলেঙ্কারির তদন্ত চলাকালীন ৬ জুলাই শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে ট্রাস্টের প্রশাসনিক কাঠামো, তদন্তের অগ্রগতি এবং পদত্যাগপত্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ইতিমধ্যেই ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্র পদত্যাগপত্র জমা দিয়েছেন। ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার