Hidden Stories (বাংলা)

Durga Puja 2026: দার্জিলিং-সিকিমের ভিড় ভুলে পুজোয় কোথায় যাবেন? মেঘ-পাইনবনের আড়ালে লুকিয়ে পাহাড়ের এই ছোট্ট স্বর্গ

পুজোর ছুটিতে কোথায় যাবেন, এই নিয়ে মতের শেষ নেই। পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু  দার্জিলিং, কালিম্পং বা সিকিমের পরিচিত পর্যটনকেন্দ্রের ভিড়ে যেতে ইচ্ছে নেই? তা হলে তালিকায় রাখতে পারেন কালিম্পংয়ের এক ছোট্ট, শান্ত পাহাড়ি গ্রাম ‘ফুরুনগাঁও’। কোথাও ঝলমলে রোদ, কোথাও আবার মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের গা। শহরের ব্যস্ততা ভুলে কয়েকদিনের জন্য নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এটি হতে পারে আপনার গন্তব্য। এই গ্রামটি বাংলা ও সিকিম সীমান্তের কাছে অবস্থিত। ফলে সিকিম যাওয়ার পথে কিংবা ফেরার সময় চাইলে ফুরুনগাঁওয়ে এক রাত কাটিয়ে নিতে পারেন। সকালে ঘুম থেকে উঠে গ্রামের পথে হাঁটতে পারেন। পাইনবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কখনও মেঘের দেখা মিলবে, আবার কখনও দূরের পাহাড় রোদে ঝলমল করবে। চাইলে গাড়ি নিয়ে একটু আশেপাশের কয়েকটি জায়গাও ঘুরে দেখতে পারেন। যেতে পারেন রংপো নদী কিংবা তিস্তা ভিউ পয়েন্টে যেতে পারেন। যাত্রাপথে চোখে পড়তে পারে পাহাড়ি পাখি, বুনো ময়ূর কিংবা হরিণ। সন্ধ্যা নামার পর ফুরুনগাঁওয়ের পরিবেশ আরও বদলে যায়। পাহাড়ি নদীর জলের শব্দ, ঝিঁঝিপোকার ডাক আর চারপাশের নিস্তব্ধতা মিলে তৈরি হয় এক অন্যরকম আবহ। ভাবে যাবেন ফুরুনগাঁও?কলকাতা থেকে প্রথমে ট্রেন বা বাসে পৌঁছতে হবে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি নিয়ে পেডং যেতে পারেন। পেডং থেকে গাড়ি নিয়ে পৌঁছে যাওয়া যায় ফুরুনগাঁওয়ে। পাহাড়ি চড়াই-উতরাই পেরিয়ে ফুরুনগাঁও যেতে যেতেঅ উপভোগ করুন দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। তাই পুজোর ছুটিতে পরিচিত পর্যটনকেন্দ্রের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তা হলে ফুরুনগাঁওকে তালিকায় রাখতেই পারেন।

 Durga Puja 2026: দার্জিলিং-সিকিমের ভিড় ভুলে পুজোয় কোথায় যাবেন? মেঘ-পাইনবনের আড়ালে লুকিয়ে পাহাড়ের এই ছোট্ট স্বর্গ