২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচন। সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চারুচন্দ্র কলেজে পৌঁছেছিলেন অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।[TECHTARANGA-POST:8518] কিন্তু যান্ত্রিক বিভ্রাটের কারণে ভোট না দিয়েই কেন্দ্র ছাড়তে হলো তাঁকে। ইভিএম খারাপ থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর শেষ পর্যন্ত বুথ থেকে বেরিয়ে আসেন তিনি। তবে এই যান্ত্রিক গোলযোগ নিয়ে একেবারেই বিরক্ত নন অভিনেতা। বরং একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিসেবে বিষয়টি সহজভাবেই নিয়েছেন তিনি। বুথ থেকে বেরিয়ে তিনি বলেন, “যান্ত্রিক গোলযোগ হতেই পারে, আমি আবার কিছুক্ষণ পরে এসে ভোট দিয়ে যাব।”[TECHTARANGA-POST:8514]বারাসত কেন্দ্রের তিনবারের বিদায়ী বিধায়ক চিরঞ্জিৎ এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নিজের ইচ্ছাতেই তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতি চেয়েছিলেন। তবে ভোট দেওয়াকে নিজের নাগরিক কর্তব্য হিসেবেই দেখছেন তিনি। মজার ছলে অভিনেতা জানান, “দেশ তো আমাকে উদ্ধার করতে হবে, তাই ভোট দেওয়া তো আমার দায়িত্ব।[TECHTARANGA-POST:8512]” তিনি আরও যোগ করেন, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হওয়ার সুবাদে টেকনিক্যাল সমস্যা নিয়ে তাঁর সম্যক ধারণা আছে, তাই যান্ত্রিক গোলযোগ সারাতে একটু সময় লাগাটা স্বাভাবিক। উল্লেখ্য, ২০২৬-এর এই নির্বাচনে প্রার্থী না হওয়ায় আগের মতো বারাসত যাওয়ার তাড়া নেই তাঁর, তবে গণতন্ত্রের উৎসবে শামিল হতে তিনি যে বদ্ধপরিকর, তা তাঁর কথাতেই স্পষ্ট।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার