Hidden Stories (বাংলা)

নতুন বিতর্কে অভিষেক, জাল সার্টিফিকেট র‍্যাকেটের ‘মাথা’ বলে অভিযোগ; ফের পুলিশের দ্বারস্থ ববি

কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের উঠল নতুন অভিযোগ। এবার আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্র চালানোর অভিযোগ তুলে জীবনতলা থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে অভিষেক ছাড়াও নাম রয়েছে তৃণমূল নেতা শওকত মোল্লা, অভিষেকের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার-সহ মোট সাতজনের।[TECHTARANGA-POST:11018]শুক্রবার জীবনতলা থানায় অভিযোগ দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দাস দাবি করেন, শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁর সন্দেহ ছিল। তাঁর অভিযোগ, বিভিন্ন নির্বাচনের হলফনামায় শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতার উল্লেখ বদলেছে এবং একাধিক নথিতে অন্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। সেই সূত্র ধরেই তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন এবং তাঁর দাবি, এর পিছনে একটি বড় চক্র সক্রিয় রয়েছে। তাঁর আরও দাবি, এই চক্রের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগ থাকতে পারে। সেই কারণেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। জীবনতলা থানার পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:11010]উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিক অভিযোগ ও মামলার জেরে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং বিরোধীরা বারবার তাঁকে নিশানা করেছে। তারই মাঝে নতুন করে ভুয়ো সার্টিফিকেট চক্রের অভিযোগ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিল।

নতুন বিতর্কে অভিষেক, জাল সার্টিফিকেট র‍্যাকেটের ‘মাথা’ বলে অভিযোগ; ফের পুলিশের দ্বারস্থ ববি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার