নয়াদিল্লি: ফের মাঝ আকাশে বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। বাগডোগরা থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে হঠাৎ ধোঁয়া দেখা দেওয়ায় পাইলট ‘Mayday’ সঙ্কেত পাঠাতে বাধ্য হন। পরে দ্রুত সিদ্ধান্ত নিয়ে লখনউতে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। তাতে থাকা ১৪৮ জন যাত্রী ও বিমানকর্মী নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:7729]সোমবার বিকেলে ১৪২ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্যকে নিয়ে উড্ডয়ন করে Airbus A320 (ফ্লাইট IX1523)। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানে স্মোক অ্যালার্ম বেজে ওঠে। প্রাথমিকভাবে জানা যায়, বিমানের এভিয়নিকস বে—অর্থাৎ যেখানে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন সরঞ্জাম থাকে—সেখান থেকেই ধোঁয়া বেরোতে শুরু করে।পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট সঙ্গে সঙ্গে ‘Mayday, Mayday’ বার্তা পাঠান, যা বিমান চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ জরুরি সঙ্কেত হিসেবে ধরা হয়। এরপর লখনউ এয়ার ট্রাফিক কন্ট্রোল সতর্ক হয়ে যায় এবং বিমানটিকে সেখানেই নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।বিকেল প্রায় ৫টা ২০ মিনিট নাগাদ লখনউয়ের চৌধুরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। অবতরণের পর যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়। কারও আহত হওয়ার খবর নেই।[TECHTARANGA-POST:7725]এরপর যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়। কিছু যাত্রী টিকিটের টাকা ফেরত নেন, আবার যাঁরা যাত্রা চালিয়ে যেতে চান তাঁদের জন্য অন্য বিমানের ব্যবস্থা করা হয়। প্রয়োজনে হোটেলে থাকার ব্যবস্থাও করে দেয় এয়ার ইন্ডিয়া।এদিকে, বিমানটিকে ‘Aircraft on Ground’ বা AOG ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ত্রুটির কারণে আপাতত সেটি পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছে। পূর্ণাঙ্গ পরীক্ষা ও মেরামতির পরেই সেটি ফের উড়বে।উল্লেখ্য, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইটে যান্ত্রিক গোলযোগের ঘটনা সামনে এসেছে। কয়েকদিন আগেই বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী একটি বিমানে মাঝ আকাশে ইঞ্জিন বিকল হওয়ার খবর আসে। তারও আগে সৌদি আরবের আকাশ থেকে যান্ত্রিক সমস্যার কারণে লন্ডনগামী একটি বিমান ফিরিয়ে আনা হয়।[TECHTARANGA-POST:7728]পরপর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং এয়ারলাইন্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার