Hidden Stories (বাংলা)

প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনা! রাহুলকে কড়া ভাষায় বিঁধলেন সোনমের স্ত্রী

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের ধরনা ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তাঁর অভিযোগ, আন্দোলনের মূল উদ্দেশ্যকে সামনে না রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা। নেতাদের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে নয়, যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানো উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।[TECHTARANGA-POST:11200]মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে মিছিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের উদ্দেশে যান রাহুল গান্ধী-সহ বিরোধী জোটের একাধিক নেতা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তাঁদের সঙ্গে কথা বললেও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। সেই ঘটনাকেই ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এক সাক্ষাৎকারে গীতাঞ্জলি আংমো বলেন, “প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যে প্রতিবাদ হয়েছে, তাতে আন্তরিকতার অভাব ছিল। মানুষকে আর এভাবে বিভ্রান্ত করা যাবে না। দেশের যুবসমাজ এখন অনেক বেশি সচেতন।” সোনম ওয়াংচুকের অনশন প্রসঙ্গে গীতাঞ্জলি বলেন, “আমাদের আন্দোলনের কোনও রাজনৈতিক রং নেই। শাসক বা বিরোধী কাউকেই সমর্থন বা বিরোধিতা করার জন্য আমরা পথে নামিনি। আমাদের একটাই দাবি, সংসদ যেন শিক্ষার অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।”[TECHTARANGA-POST:11199]উল্লেখ্য, টানা ২৬ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। তাঁর আন্দোলনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক চললেও, গীতাঞ্জলির দাবি করেছেন এই আন্দোলনকে রাজনৈতিক মঞ্চে টেনে আনার বদলে মূল দাবিগুলির দিকেই নজর দেওয়া উচিত।

প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনা! রাহুলকে কড়া ভাষায় বিঁধলেন সোনমের স্ত্রী