Hidden Stories (বাংলা)

Holi Metro Service: দোলে বদল মেট্রো পরিষেবায়, দুপুরের আগে মিলবে না ট্রেন-বেরোনোর আগে দেখে নিন সময়সূচি

কলকাতা: আর মাত্র একদিন। তারপরই দোল। উৎসবের দিনে শহরে মেট্রো পরিষেবায় বড়সড় বদল আনছে কলকাতা মেট্রো রেলওয়ে। দোলযাত্রা উপলক্ষে মঙ্গলবার সমস্ত করিডোরে চলবে পরিবর্তিত পরিষেবা। সকালবেলা নিয়মিত পরিষেবা থাকবে না—দুপুর থেকে ধাপে ধাপে চলবে ট্রেন।নিচে করিডোরভিত্তিক সময়সূচি দেওয়া হল—ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহীদ ক্ষুদিরাম)স্বাভাবিক ২৭২টি পরিষেবার বদলে চলবে মাত্র ৬০টি (৩০ আপ, ৩০ ডাউন)।প্রথম ট্রেন:দুপুর ২:৩০ – নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (সাধারণত ৬:৫০)দুপুর ২:৩০ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (সাধারণত ৬:৫০)দুপুর ২:৩০ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (সাধারণত ৬:৫৫)গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর V)২২৮টির বদলে চলবে ৪৫টি পরিষেবা (২৩ আপ, ২২ ডাউন)।প্রথম ট্রেন:বিকাল ৩:০০ – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর Vবিকাল ৩:০০ – সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দানশেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।হলুদ লাইন (নোয়াপাড়া – জয় হিন্দ বিমানবন্দর)১২০টির বদলে চলবে ৪৪টি পরিষেবা (২২ আপ, ২২ ডাউন)।প্রথম ট্রেন:বিকাল ৩:০০ – নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (সাধারণত ৭:১৮)বিকাল ৩:০০ – জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (সাধারণত ৭:৪০)শেষ পরিষেবা অপরিবর্তিত।পিঙ্ক লাইন (জোকা – মাঝেরহাট)প্রথম ট্রেন:দুপুর ২:৪০ – জোকা থেকে মাঝেরহাট (সাধারণত ৬:৪০)বিকাল ৩:০৪ – মাঝেরহাট থেকে জোকা (সাধারণত ৭:০৩)শেষ ট্রেনের সময় অপরিবর্তিত।অরেঞ্জ লাইন (কবি সুভাষ – বেলেঘাটা)৬২টির বদলে চলবে ২৮টি পরিষেবা (১৪ আপ, ১৪ ডাউন)।প্রথম ট্রেন:দুপুর ২:৩০ – কবি সুভাষ থেকে বেলেঘাটা (সাধারণত ৭:৪০)দুপুর ২:৫০ – বেলেঘাটা থেকে কবি সুভাষ (সাধারণত ৮:১০)শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।গুরুত্বপূর্ণ তথ্যসকালবেলায় কোনও করিডোরেই নিয়মিত পরিষেবা থাকবে না।দুপুর ২:৩০–৩:০০টার পর থেকে ধাপে ধাপে পরিষেবা শুরু হবে।ট্রেনের সংখ্যা কম থাকায় ভিড়ের সম্ভাবনা রয়েছে।দোলের দিন বেরোনোর আগে সময়সূচি দেখে পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

Holi Metro Service: দোলে বদল মেট্রো পরিষেবায়, দুপুরের আগে মিলবে না ট্রেন-বেরোনোর আগে দেখে নিন সময়সূচি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার