Hidden Stories (বাংলা)

এক কামড়, হাজার বিপদ: 'বিশ্ব মশা দিবসে' বিশেষ সতর্কতা!

আকারে ক্ষুদ্র হলেও পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের তালিকায় শীর্ষেই রয়েছে মশা। সামান্য একটি কামড়ই কেড়ে নিতে পারে মানুষের জীবন। প্রতি বছর ২০ আগস্ট পালিত হয় ‘বিশ্ব মশা দিবস’ (World Mosquito Day)। ১৮৯৭ সালের এই দিনেই ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস আবিষ্কার করেছিলেন যে, স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমেই মানবদেহে ম্যালেরিয়া ছড়ায়।সেই যুগান্তকারী আবিষ্কারের শতবর্ষ পেরিয়ে গেলেও আজও বর্ষার মরশুমে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কিংবা জাপানিজ এনসেফালাইটিসের মতো মশাবাহিত রোগ জনস্বাস্থ্যের জন্য এক বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, সচেতনতা এবং প্রতিরোধই হলো এই বিপদ থেকে বাঁচার একমাত্র চাবিকাঠি।বর্ষা মানেই জমা জল আর আর্দ্র আবহাওয়া—যা মশার বংশবৃদ্ধির জন্য একদম আদর্শ পরিবেশ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গু ও জিকা ছড়ানো এডিস কিংবা ম্যালেরিয়ার অ্যানোফিলিস মশা সামান্য জমা জলেও ডিম পেড়ে দ্রুত বংশবৃদ্ধি করে। ফলে খুব অল্প সময়েই বড়সড় আউটব্রেক বা প্রাদুর্ভাব দেখা দেয়।[TECHTARANGA-POST:11807]কোন লক্ষণগুলো দেখলেই সতর্ক হবেন? সাধারণ জ্বর ভেবে অবহেলা করবেন না। নিচের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন:তীব্র জ্বর ও কাঁপুনিপ্রচণ্ড মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথাপেশি এবং গাঁটে তীব্র যন্ত্রণাবমি বমি ভাব, পেটে সমস্যা ও মারাত্মক ক্লান্তিত্বকে লালচে র‍্যাশ।প্রতিরোধের সহজ উপায়: মশার বংশবৃদ্ধি রুখুন ৫ ধাপে১. টব, ভাঙা পাত্র, এসির ট্রে বা কুলারে ৩ দিনের বেশি জল জমতে দেবেন না।২. রাতে ও ভোরে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন এবং বাইরে বেরোলে মসকুইটো রিপেলেন্ট লাগান।৩. বর্ষার মৌসুমে বিশেষ করে শিশুদের ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরা নিশ্চিত করুন।৪. ঘরে মশা ঢোকা ঠেকাতে জানালা ও ভেন্টিলেটরে তারের জাল (Net) ব্যবহার করুন।৫. বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন এবং নিয়মিত জীবাণুনাশক স্প্রে করুন।আজই সতর্ক হোন, সুস্থ রাখুন আপনার পরিবারকে।

এক কামড়, হাজার বিপদ: 'বিশ্ব মশা দিবসে' বিশেষ সতর্কতা!