উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে রাতের অন্ধকারে এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া ডোবো কাঠাবাড়ি গ্রামের বাসিন্দা সৌমিত্র মণ্ডলের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় সৌমিত্র মণ্ডল পাশের গ্রামে একটি মেলায় গিয়েছিলেন। বাড়িতে সেই সময় কেবল তাঁর মা ছিলেন, কিন্তু অসুস্থতার কারণে তিনিও পাশের একটি বাড়িতে ঘুমাতে যান। এই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা।[TECHTARANGA-POST:7196]রাত ন’টা নাগাদ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরেরা আলমারি ভেঙে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৪৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মেলা থেকে ফিরে চুরির বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো সূত্র ধরে কারা এই চুরির সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় বর্তমানে আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার