Hidden Stories (বাংলা)

Jailer 2: ৪০ বছর পর রজনীর ছবিতে হৃতিকের ধামাকা এন্ট্রি! ‘জেলার ২’-এর চমক ঘিরে তোলপাড় নেটপাড়া

মুম্বই: বড়পর্দায় মুক্তি পেয়েছে পরিচালক নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’। রজনীকান্ত অভিনীত এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। মূলত ছবির কাস্টিং ঘিরে অনুরাগীরদের উচ্ছ্বাস ছড়িয়েছিল। ছবিতে মোহনলাল, জ্যাকি শ্রফ এবং বিজয় সেতুপতির উপস্থিতির কথা আগে থেকেই জানা গিয়েছিল। তবে ছবি মুক্তির পর যে চমকটি দর্শকদের নজর কেড়েছে, তা হল হৃতিক রোশনের ক্যামিও। প্রায় ৪০ বছর পর ফের রজনীকান্তের ছবিতে দেখা গেল হৃতিককে। এর আগে ১৯৮৬ সালে ‘ভগবান দাদা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি। ছবিতে হৃতিকের উপস্থিতির খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। তাঁর অভিনয়, পর্দায় উপস্থিতি এবং লুক নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন অনুরাগীরা। তবে রজনীকান্তের সঙ্গে হৃতিকের সম্পর্ক শুধু এই ক্যামিওতে আটকে নেই। ‘ভগবান দাদা’-র শুটিংয়ের সময় হৃতিকের বয়স ছিল মাত্র ১২ বছর। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন তাঁর দাদু জে ওম প্রকাশ। রজনীকান্তের পাশাপাশি সেই ছবিতে অভিনয় করেছিলেন রাকেশ রোশন, শ্রীদেবী, টিনা মুনিম, পরেশ রাওয়াল এবং ড্যানি ডেনজংপা। চার দশক পর ‘জেলার ২’-তে হৃতিকের উপস্থিতি পুরনো কাজের স্মৃতিকেও নতুন করে সামনে নিয়ে এসেছে।[TECHTARANGA-POST:13674]২০২৩ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘জেলার’-এর সিক্যুয়েল এই ছবি। রজনীকান্তের সঙ্গে ছবিতে রয়েছেন রম্যা কৃষ্ণন, এস জে সূর্য, মোহনলাল, বিদ্যা বালন, সূরজ ভেঞ্জারামুডু এবং মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতারা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটোগ্রাফি করেছেন বিজয় কার্তিক কান্নান এবং সম্পাদনা করেছেন আর নির্মল।

Jailer 2: ৪০ বছর পর রজনীর ছবিতে হৃতিকের ধামাকা এন্ট্রি! ‘জেলার ২’-এর চমক ঘিরে তোলপাড় নেটপাড়া