২০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, এবার স্থানীয়দের জন্য বিশেষ সতর্কবার্তা হলদিয়া পেট্রোকেমিক্যালসের
প্রায় ২০ ঘণ্টার লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনের ভয়াবহ আগুন। তবে আগুন নেভার পরও পুরোপুরি কাটেনি আশঙ্কা। নতুন করে কোনও দুর্ঘটনা এড়াতে এবার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিল হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের আগুনে রান্না না করা, বিড়ি-সিগারেট না খাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।[TECHTARANGA-POST:10499]কারখানা সূত্রে খবর, দুর্ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বাসিন্দাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, পাইপলাইনে থাকা ন্যাপথার কারণে এখনও ঝুঁকি পুরোপুরি কাটেনি। তাই কোনওভাবেই আগুনের ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে স্থানীয়দের।হলদিয়া পেট্রোকেমিক্যালসের তরফে জানানো হয়েছে, ন্যাপথা অত্যন্ত দাহ্য হাইড্রোকার্বন, যা সামান্য অসাবধানতাতেও দ্রুত আগুন ধরে যেতে পারে। সেই কারণেই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।কালীগঞ্জে মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, ডিম হাতে প্রতিবাদীদের ভিড়উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লাগে। কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় থাকা পাইপলাইনেই ঘটে এই দুর্ঘটনা। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় কমপক্ষে ২০ জন আহত হন, তাঁদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িও। ক্ষতিগ্রস্তদের জন্য ইতিমধ্যেই ত্রাণশিবিরের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। একইসঙ্গে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু করেছে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ।