Hidden Stories (বাংলা)

যুদ্ধ কি থামবে? ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে পাকিস্তানে আসছেন ট্রাম্প?

ইসলামাবাদ: পশ্চিম এশিয়ায় যুদ্ধ বাধিয়ে দিয়ে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে এবার মরিয়া চাল চাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের শত্রু ইরানের সঙ্গে সরাসরি সমঝোতা করতে নিজেই নাকি পাকিস্তানের মাটিতে পা রাখতে পারেন তিনি! সংবাদসংস্থা রয়টার্সের এই চাঞ্চল্যকর দাবি ঘিরে বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন, “ইরান আলোচনা চাইলে আমার দেখা করতে কোনও সমস্যা নেই।”[TECHTARANGA-POST:8241]আগামী বুধবার (২২ এপ্রিল, ২০২৬) শেষ হচ্ছে ইরান ও আমেরিকার মধ্যকার ভঙ্গুর দুই সপ্তাহের সংঘর্ষবিরতির মেয়াদ। তার আগে শান্তি ফেরাতে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসাবে বেছে নিয়েছে ওয়াশিংটন। যদিও সোমবার তেহরান অভিযোগ করেছিল, আমেরিকা স্ববিরোধী কথা বলছে এবং ইরানের বন্দরগুলিতে অবৈধ অবরোধ চালিয়ে যাচ্ছে। তবে, মঙ্গলবার পাকিস্তানের গোয়েন্দা সূত্রগুলিকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, শেষ মুহূর্তের জট কেটেছে এবং বুধবারই ইসলামাবাদে বসতে চলেছে ‘ইসলামাবাদ রাউন্ড ২’ শান্তি বৈঠক![TECHTARANGA-POST:8220]ডোনাল্ড ট্রাম্পের এই সফরের পিছনে প্রধান দুটি লক্ষ্য রয়েছে। এক, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দাম কমানো এবং দুই, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা চিরতরে খর্ব করা। বিনিময়ে তেহরান চাইছে তাদের উপর থেকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। কৌশল হিসাবে ইরান ‘হরমুজ প্রণালী’ অবরোধের হুঁশিয়ারি দিয়ে দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে থাকার চেষ্টা করছে।[TECHTARANGA-POST:8215]রয়টার্সের দাবি অনুযায়ী, ট্রাম্পের এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল, যা ইরানের উপর ‘ম্যাক্সিমাম প্রেশার’ বজায় রেখে একটি চুক্তি স্বাক্ষরের শেষ সুযোগ হতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই বৈঠকের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছেন। এখন দেখার, বুধবারের এই মহাবৈঠক বিশ্বকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে পারে কি না।

যুদ্ধ কি থামবে? ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে পাকিস্তানে আসছেন ট্রাম্প?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার