Hidden Stories (বাংলা)

ইরানে ইজরায়েলি হামলার পরই ইহুদি দেশে থাকা ভারতীয়দের জন্য জরুরি সতর্কবার্তা, চালু হেল্পলাইন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ! আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিস্ফোরণের পর পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই চরম উত্তেজনার আবহে ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে জরুরি সতর্কবার্তা (Advisory) জারি করল তেল আভিভে অবস্থিত ভারতীয় দূতাবাস। একইসঙ্গে চব্বিশ ঘণ্টার জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।[TECHTARANGA-POST:6841]শনিবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসনের দেওয়া সমস্ত সেফটি প্রোটোকল বা নিরাপত্তাবিধি কড়াভাবে মেনে চলতে হবে। অপ্রয়োজনে বাইরে বেরোনো থেকে বিরত থাকতে হবে এবং সর্বদা নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে হবে। ইজরায়েল ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতির উপর দূতাবাস কড়া নজর রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।[TECHTARANGA-POST:6838]ইজ়রায়েলে থাকা ভারতীয়দের যে কোনও সমস্যায় সহায়তার জন্য দুটি ফোন নম্বর এবং একটি ইমেল আইডি প্রকাশ করা হয়েছে। এগুলি হল - হেল্পলাইন নম্বর: +972-547520711 এবং +972-543278392ইমেল: cons1.telaviv@mea.gov.in[TECHTARANGA-POST:6840]সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার বদলা নিতে ইরান ইতিপূর্বেই ইজরায়েলে মিসাইল হানা চালিয়েছে। পাল্টা জবাবে আজ আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের অভ্যন্তরে ব্যাপক আক্রমণ শুরু করেছে। তেহরানের একাধিক জায়গায় বিস্ফোরণের পর ইজরায়েল জুড়েও সাইরেন বাজতে শুরু করেছে। ইরান যে কোনও সময় ইজরায়েলের উপর ‘বিধ্বংসী’ মিসাইল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইজরায়েলি নাগরিকদের ফোনে ইতিমধ্যেই আগাম সতর্কবার্তা বা ‘অ্যালার্ট’ পাঠানো হয়েছে। এই অস্থির সময়ে ভারতীয়দের প্রাণ ও সম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই নয়াদিল্লির এই তৎকাল পদক্ষেপ।

ইরানে ইজরায়েলি হামলার পরই ইহুদি দেশে থাকা ভারতীয়দের জন্য জরুরি সতর্কবার্তা, চালু হেল্পলাইন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার