কলকাতা: ভারতীয় ক্রিকেটে নতুন নক্ষত্রের উদয়! মাত্র ১৫ বছর বয়সেই ভারতের বড়দের দলে (ভারত ‘এ’) ডাক পেলেন বিহারের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে বিধ্বংসী ব্যাটিংয়ের পুরস্কার পেলেন এই বাঁহাতি ওপেনার। জুন মাসে শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় একদিনের সিরিজ়ের জন্য ঘোষিত ১৫ জনের দলে জায়গা করে নিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:9126]চলতি আইপিএলে রাজস্থানের হয়ে মাত্র ১১ ম্যাচে ৪৪০ রান করেছেন বৈভব। তাঁর ব্যাটিং গড়ের (৪০) চেয়েও বেশি চর্চা হচ্ছে তাঁর স্ট্রাইক রেট নিয়ে। ২৩৬.৫৫ স্ট্রাইক রেটে ব্যাট করে বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। চলতি মরসুমে একটি শতরান (১০৩ রান) ও দুটি অর্ধশতরান করে কমলা টুপির দৌড়ে প্রথম সাতের মধ্যে রয়েছেন এই বিস্ময় বালক।[TECHTARANGA-POST:9125]ক্রিকেট মহলের মতে, ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারলেই জাতীয় দলের (টি-টোয়েন্টি) দরজা খুলে যেতে পারে বৈভবের জন্য। আর তেমনটা হলে শচীন তেন্ডুলকরের কনিষ্ঠতম ভারতীয় হিসাবে অভিষেকের রেকর্ড ভেঙে চুরমার করে দেবেন বৈভব। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা তাঁকে ‘ফিউচার সুপারস্টার’ তকমা দিয়েছেন।[TECHTARANGA-POST:9124]চলতি বছরই ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাতে প্রধান ভূমিকা নিয়েছিলেন বৈভব। বিশেষ করে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ১৭৫ রানের মহাকাব্যিক ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। আইপিএলেও সেই ফর্ম ধরে রেখে নির্বাচকদের বাধ্য করেছেন বড়দের দলে তাঁকে সুযোগ দিতে।[TECHTARANGA-POST:9123]আগামী ৯ জুন থেকে তিলক বর্মার নেতৃত্বে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এই সিরিজ়। ক্রিকেট বিশ্ব এখন মুখিয়ে আছে ১৫ বছরের এই তরুণের ব্যাটে নতুন কোনও রেকর্ড গড়ার সাক্ষী হতে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার