Hidden Stories (বাংলা)

এসেছিলেন ভোটের ডিউটি করতে, স্কুলের বারান্দায় মিলল সেই জওয়ানেরই রক্তাক্ত দেহ!

ডায়মন্ড হারবার: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর আনাগোনা শুরু হয়েছে। এই আবহে, ভোটের ডিউটিতে এসে এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের দোস্তিপুর এলাকায়। বুধবার সকালে স্কুলের বারান্দা থেকে ওই জওয়ানের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে দানা বেঁধেছে রহস্য।[TECHTARANGA-POST:8030]পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতায় নির্বাচনী পাহারার জন্য ৮৬ জন জওয়ানের একটি দল মোতায়েন করা হয়েছিল। তাঁদের অস্থায়ী আস্তানা ছিল স্থানীয় দোস্তিপুর হাইস্কুল। মৃত জওয়ানের নাম কনক কোচ। তিনি অসমের বাসিন্দা এবং আইটিবিপি-র হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে সহকর্মীদের সঙ্গে খাওয়াদাওয়া সেরেই ঘুমাতে গিয়েছিলেন তিনি। কিন্তু, বুধবার ভোরে স্কুলের বারান্দায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা।[TECHTARANGA-POST:8013]রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই জওয়ানকে তড়িঘড়ি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই স্কুলে পৌঁছয় পুলিশবাহিনী। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।[TECHTARANGA-POST:8016]প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনওভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়েই মাথায় চোট লেগে ওই জওয়ানের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে, মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে 

এসেছিলেন ভোটের ডিউটি করতে, স্কুলের বারান্দায় মিলল সেই জওয়ানেরই রক্তাক্ত দেহ!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার