Hidden Stories (বাংলা)

Murder Mystery: রাতভর পার্টিতে পুত্রবধূ, অন্যদিকে বাড়িতে রক্তাক্ত শ্বশুর! তদন্তের নেপথ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কানপুর। পার্টিতে তখন জমজমাট পরিবেশ। জোরে বাজছিল গান, চারিদিকে আলো। বন্ধুদের সঙ্গে নাচছিলেন শালু মিনোচা। কিন্তু সেই সময়ই তাঁর বাড়িতে ঘটে যায় ভয়াবহ ঘটনা। শালুর শ্বশুর তথা ৬৩ বছরের ব্যবসায়ী বিনীত মিনোচাকে বাড়ির ভিতরেই ছুরি দিয়ে আক্রমণ করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় ।[TECHTARANGA-POST:12526]তদন্তে উঠে এসেছে শালু মিনোচার নাম। পুলিশের অভিযোগ, খুনের পরিকল্পনা করেই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর বাইরে পার্টিতে থাকার সময়ও ফোনের মাধ্যমে খুনিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ঘটনায় প্রথমে গ্রেফতার করা হয় পরিবারের প্রাক্তন কর্মী বিশাল এবং তার সহযোগী রাজকিশোরকে। তদন্তে বিশালের কাছ থেকে শালুর ভূমিকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মেলে বলে পুলিশের দাবি। সে জানিয়েছে, বিনীতকে খুন করার জন্য শালু তাকে ৬ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।পুলিশের বক্তব্য অনুযায়ী, ৩৬ বছরের শালু প্রথমে ঘটনার সঙ্গে নিজের যোগ অস্বীকার করার চেষ্টা করেন। পরে জেরায় নিজের জড়িত থাকার কথা স্বীকারও করেন বলে দাবি তদন্তকারীদের। শালুর অভিযোগ ছিল, বাড়ির ভিতরের নানা জায়গায় লাগানো সিসিটিভির মাধ্যমে তাঁর উপর নজর রাখা হত। এমনকী দেরি করে বাড়ি ফিরলেও আপত্তি জানাতেন শ্বশুর। পুলিশের তদন্তে আরও জানা গিয়েছে, ২৮ জুলাই রাতে দেরি করে বাড়ি ফেরার পর শালুর সঙ্গে তাঁর শ্বশুরের তীব্র বচসা হয়। এরপরই নাকি খুনের পরিকল্পনা চূড়ান্ত করেন তিনি। বিশালকে ৬ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। রবিবার তাকে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি। বাকি টাকা ১৫ দিন পরে দেওয়ার কথা ছিল। বাড়িতে ঢোকার সুবিধার জন্য বিশালের হাতে একটি নকল চাবিও তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।[TECHTARANGA-POST:12523]তদন্তে উঠে এসেছে, শুক্রবার একটি অজুহাতে বিশালকে বাড়িতে ডেকে খুনের পরিকল্পনা নিয়ে শেষবারের মতো কথা হয়। পরেরদিন শনিবার স্বামী ও সন্তানকে নিয়ে পার্টিতে বেরিয়ে যান শালু। সেই সুযোগে বিশাল ও রাজকিশোর বাড়িতে ঢোকে। প্রাথমিক পরিকল্পনা ছিল বিনীতকে শ্বাসরোধ করে হত্যা করা, যাতে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বা হৃদ্‌রোগে মৃত্যুর মতো মনে হয়। কিন্তু পরিস্থিতি বদলে গিয়ে তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। পুলিশের দাবি, মোট ২৬ বার ছুরির আঘাত করা হয়েছিল তাঁকে। এরপর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।

Murder Mystery: রাতভর পার্টিতে পুত্রবধূ, অন্যদিকে বাড়িতে রক্তাক্ত শ্বশুর! তদন্তের নেপথ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য