Hidden Stories (বাংলা)

‘কলকাতায় থাকছে না লেনিন-মার্কস!’ পুজোর আগেই একঝাঁক রাজপথের মেগা পরিবর্তন!

কলকাতা: বদলের বাংলায় বদলে যেতে চলেছে তিলোত্তমার ইতিহাস ও রাজপথের পরিচয়। বিশ্ব বাংলা সরণি, পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে। সূত্রের খবর, বিশ্ব বাংলা সরণির নতুন নামকরণ হতে পারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে। এখানেই শেষ নয়, ব্রিটিশ, মুঘল বা বিদেশি ধারার অবসান ঘটিয়ে লেনিন এবং কার্ল মার্কসের মতো সরণিগুলির নামও চিরতরে মুছে ফেলার তোড়জোড় চলছে।সম্প্রতি গোপাল পাঁঠার নামে রাস্তার নামকরণ নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, কলকাতায় কোনও অত্যাচারী মুঘল, পাঠান কিংবা ব্রিটিশের নামে রাজপথের পরিচয় থাকবে না। ভগিনী নিবেদিতা কিংবা এপিজে আব্দুল কালামের মতো প্রকৃত দেশপ্রেমিক ব্যতীত কোনও বিদেশির নাম রাখা হবে না। রাস্তার নতুন নাম নির্বাচনের উদ্দেশ্যে কার্তিক মহারাজের নেতৃত্বে একটি বিশিষ্ট কমিটি গড়ে তোলা হয়েছে। কার্তিক মহারাজ জানান, ভারতীয় সংস্কৃতি, ইতিহাস এবং স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত মনীষীদের সম্মান জানাতেই এই উদ্যোগ। ভুল প্রচারের কারণে দীর্ঘদিন বিদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল, এবার ভারতীয় উৎকর্ষের প্রতীকদের নামেই সরণিগুলি নামাঙ্কিত হবে। ১০টি নাম চড়ান্ত করে রাজ্য সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে এবং পুজোর আগেই বিশ্ব বাংলা সরণিতে নতুন ফলক বসতে পারে।উল্লেখ্য, গত মাসের ২১ তারিখ রাজ্যের তরফ থেকে এই প্রক্রিয়ার প্রথম ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয় 'গোপাল মুখার্জি রোড'। ১৯৪৬ সালের মহম্মদ আলি জিন্নার ‘ডিরেক্ট অ্যাকশন ডে’-র রক্তক্ষয়ী পরিস্থিতিতে হিন্দু সমাজকে রক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বউবাজারের বাসিন্দা গোপাল মুখার্জি, যিনি সাধারণ মানুষের কাছে 'গোপাল পাঁঠা' নামে পরিচিত ছিলেন। সেই ঐতিহাসিক পটভূমিকে সম্মান জানিয়ে রাস্তার নাম বদলের পর এবার শহরের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সরণির নাম পরিবর্তন হতে চলেছে।[TECHTARANGA-POST:11271]হিডেন স্টোরিজ নিউজ

‘কলকাতায় থাকছে না লেনিন-মার্কস!’ পুজোর আগেই একঝাঁক রাজপথের মেগা পরিবর্তন!