Hidden Stories (বাংলা)

আমতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড: ভস্মীভূত কাঠের গুদাম ও ইলেকট্রনিক্স শোরু

হাওড়া: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল গ্রামীণ হাওড়ার আমতা। আমতা নতুন রাস্তার মোড়ের কাছে একটি কাঠের গুদামে বিধ্বংসী আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে একটি বিলাসবহুল চারচাকা গাড়ি এবং একটি ইলেকট্রনিক্স গোডাউন। পুলিশের সাহসিকতায় বহুতল আবাসন থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আনুমানিক রাত ৩টে নাগাদ ওই কাঠের গুদামে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বহুতলে। বহুতলের নিচে থাকা ইলেকট্রনিক্স গোডাউনে মজুত প্রচুর নতুন এসি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গোডাউনের সামনে থাকা একটি চারচাকা গাড়ি আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়।আগুনের তাপে গোডাউনের ভেতর এসি মেশিনগুলো একে একে ফাটতে শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানার আরটি ভ্যান। বহুতলটি ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আটকে পড়া বাসিন্দাদের জীবন সংকটে পড়ে। আমতা থানার পুলিশ কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে ওই আবাসন থেকে ৫ জনকে উদ্ধার করেন। তাঁদের দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।আগুন নেভাতে একে একে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আশেপাশে আরও অনেক কারখানা থাকায় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দমকল কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দুর্ঘটনার খবর পেয়ে সকালেই এলাকায় পৌঁছান উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি, অতিরিক্ত পুলিশ সুপার (হাওড়া গ্রামীণ),বিপর্যয় মোকাবিলা দপ্তরের (DMG) প্রতিনিধি দলবর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও ডাম্পিংয়ের কাজ চলছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম ঘটনাস্থল খতিয়ে দেখছে। কী কারণে এই আগুন লাগল—শর্ট সার্কিট নাকি অন্য কিছু—তা তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল বাহিনী। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড: ভস্মীভূত কাঠের গুদাম ও ইলেকট্রনিক্স শোরু

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার