Hidden Stories (বাংলা)

দক্ষিণবঙ্গে বিদায় নিচ্ছে স্বস্তির বৃষ্টি, চড়বে পারদ! অন্যদিকে ভারী বর্ষণে ভাসতে চলেছে উত্তরবঙ্গ

কলকাতা: গত কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গবাসী সাময়িক স্বস্তি পেলেও সেই সুখের দিন আপাতত শেষ হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে এবং পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। আগামী শুক্রবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘের আনাগোনা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি ফের ভোগাবে সাধারণ মানুষকে। যদিও দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে গরমের দাপটই এখন প্রধান হয়ে দাঁড়াবে দক্ষিণবঙ্গে।[TECHTARANGA-POST:9005]ঠিক উল্টো ছবি ধরা পড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকেই উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার বড়সড় বদল শুরু হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার এই বৃষ্টির পরিধি আরও বেড়ে উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। [TECHTARANGA-POST:9004]বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আগামী কয়েকদিন পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন এলাকায় আবহাওয়া উত্তাল থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গে বিদায় নিচ্ছে স্বস্তির বৃষ্টি, চড়বে পারদ! অন্যদিকে ভারী বর্ষণে ভাসতে চলেছে উত্তরবঙ্গ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার