Hidden Stories (বাংলা)

ভারতে মোস্ট ওয়ান্টেড, পাক-ভূমে গুলিতে ঝাঁঝরা সেই লস্কর নেতাই, নেপথ্যে ‘অজ্ঞাতপরিচয়’ ঘাতকবাহিনী!

লাহোর: পাকিস্তানে ফের সক্রিয় ‘অজ্ঞাতপরিচয়’ ঘাতকরা। এবার লস্কর-ই-তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা কুখ্যাত জঙ্গি আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। লাহোরে একটি সংবাদমাধ্যমের দফতরের সামনে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। বর্তমানে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই জঙ্গি নেতা।[TECHTARANGA-POST:8051]লস্কর প্রধান হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ এই আমির হামজা। তিনি কেবল লস্করের সহ-প্রতিষ্ঠাতাই নন, ভারতে একাধিক নাশকতামূলক হামলায় তাঁর প্রত্যক্ষ যোগ রয়েছে বলেও অভিযোগ। আফগান মুজাহিদীন হিসাবে পরিচিত হামজা তাঁর উস্কানিমূলক বক্তৃতা এবং বিষাক্ত লেখনীর মাধ্যমে যুবদের জঙ্গি সংগঠনে নিয়োগ করতেন। এক সময় লস্করের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ সামলানোর পাশাপাশি সংগঠনের তহবিলের জন্য অর্থ সংগ্রহের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।[TECHTARANGA-POST:8038]হামজার জঙ্গি কার্যকলাপের ফিরিস্তি দীর্ঘ। আমেরিকার ট্রেজ়ারি দফতরের ‘কালো তালিকায়’ তাঁর নাম রয়েছে। ২০১৮ সালে লস্করের মদতপুষ্ট দু’টি সংস্থার উপর আর্থিক বিধিনিষেধ চাপার পর তিনি লস্কর থেকে সাময়িকভাবে দূরত্ব বাড়িয়ে ‘জইশ-ই-মনকফা’ নামে একটি পৃথক গোষ্ঠী তৈরি করেন। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এই নতুন সংগঠনটি জম্মু-কাশ্মীরে একাধিক জঙ্গি হানার সঙ্গে যুক্ত এবং পাকিস্তানে প্রকাশ্যেই তাদের কাজকর্ম চালায়।[TECHTARANGA-POST:8035]লাহোরের জনবহুল এলাকায় এই হামলার ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, হামজার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে পাক প্রশাসন। তবে লস্করের অন্দরমহলে এই ঘটনায় ত্রাস সৃষ্টি হয়েছে বলে দাবি সূত্রের। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষ নামগুলির উপর যেভাবে একের পর এক হামলার ঘটনা ঘটছে, তাতে আমির হামজার উপর এই আক্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতে মোস্ট ওয়ান্টেড, পাক-ভূমে গুলিতে ঝাঁঝরা সেই লস্কর নেতাই, নেপথ্যে ‘অজ্ঞাতপরিচয়’ ঘাতকবাহিনী!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার