Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুলিশকর্মী খুনের পর কাশ্মীরে বড় অ্যাকশন! রাতভর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হল ২ লস্কর জঙ্গির বাড়ি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬
পুলিশকর্মী খুনের পর কাশ্মীরে বড় অ্যাকশন! রাতভর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হল ২ লস্কর জঙ্গির বাড়ি
ছবি সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি জঙ্গিদের গুলিতে নিহত হওয়ার পর বড়সড় অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। রাতভর অভিযানে লস্কর-ই-তইবার দুই অভিযুক্ত জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা উপত্যকাজুড়ে চলছে ব্যাপক তল্লাশি অভিযান।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ধ্বংস করা বাড়িগুলির একটি লস্কর জঙ্গি আদিল আহমেদ ঠোকারের। বিস্ফোরণের মাধ্যমে তার বাড়ি ভেঙে ফেলা হয়। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের জেরে আশপাশের কয়েকটি বাড়ি, একটি ধর্মীয় স্থাপনা এবং একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার আদিলের পরিবারের বাড়ি ভাঙা হল। গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর অনন্তনাগের গুরি গ্রামে অবস্থিত তাঁদের বাড়ি নিরাপত্তাবাহিনী ভেঙে দিয়েছিল। পরে পরিবারটি নতুন করে বাড়ি নির্মাণ করে। এবারও অভিযান শুরুর আগে পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এছাড়াও লস্করের আর এক অভিযুক্ত সদস্য হারুন রশিদের বাড়িও গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে দাবি, আদিল আহমেদ ঠোকার এবং হারুন রশিদ দু'জনেই ২০১৮ সাল থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। 

প্রসঙ্গত, অনন্তনাগের বাজার এলাকায় কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে নিহত হন হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি। ঘটনার পর থেকেই উপত্যকাজুড়ে জোরদার তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২,০০০ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : LASHKARETAIBA jammuandkashmir INDINARMY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


পুলিশকর্মী খুনের পর কাশ্মীরে বড় অ্যাকশন! রাতভর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হল ২ লস্কর জঙ্গির বাড়ি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি জঙ্গিদের গুলিতে নিহত হওয়ার পর বড়সড় অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। রাতভর অভিযানে লস্কর-ই-তইবার দুই অভিযুক্ত জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা উপত্যকাজুড়ে চলছে ব্যাপক তল্লাশি অভিযান।নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ধ্বংস করা বাড়িগুলির একটি লস্কর জঙ্গি আদিল আহমেদ ঠোকারের। বিস্ফোরণের মাধ্যমে তার বাড়ি ভেঙে ফেলা হয়। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের জেরে আশপাশের কয়েকটি বাড়ি, একটি ধর্মীয় স্থাপনা এবং একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার আদিলের পরিবারের বাড়ি ভাঙা হল। গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর অনন্তনাগের গুরি গ্রামে অবস্থিত তাঁদের বাড়ি নিরাপত্তাবাহিনী ভেঙে দিয়েছিল। পরে পরিবারটি নতুন করে বাড়ি নির্মাণ করে। এবারও অভিযান শুরুর আগে পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এছাড়াও লস্করের আর এক অভিযুক্ত সদস্য হারুন রশিদের বাড়িও গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে দাবি, আদিল আহমেদ ঠোকার এবং হারুন রশিদ দু'জনেই ২০১৮ সাল থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, অনন্তনাগের বাজার এলাকায় কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে নিহত হন হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি। ঘটনার পর থেকেই উপত্যকাজুড়ে জোরদার তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২,০০০ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত