অনুদানের পাহাড়ে বিজেপি! লোকসভা ভোটের বছরে বাকিদের কয়েক যোজন পিছনে ফেলল গেরুয়া শিবির
রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস ও খরচের ওপর নজরদারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (ADR) সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষের রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বার জয়ের বছরে অনুদান ও আয়ের নিরিখে বাকি সব জাতীয় দলকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিজেপি।[TECHTARANGA-POST:7081]আয়ের লড়াইয়ে কে কোথায়?বিজেপি (BJP): ৬,৭৬৯ কোটি ১৪ লক্ষ টাকা আয় করে তালিকার শীর্ষে। দেশের ৬টি জাতীয় দলের মোট আয়ের প্রায় ৮৫.০৩% একা বিজেপির দখলে! গত বছরের তুলনায় তাদের আয় বেড়েছে প্রায় ৫৫.৯৫%।[TECHTARANGA-POST:7077]কংগ্রেস (Congress): ৯১৮ কোটি ২৮ লক্ষ টাকা আয় করে দ্বিতীয় স্থানে। তবে গত বছরের তুলনায় হাত শিবিরের আয় কমেছে ২৫.০৫%।সিপিএম (CPIM): আয় ১৭২ কোটি ৬০ লক্ষ টাকা।[TECHTARANGA-POST:7074]বিএসপি (BSP): মায়াবতীর দলের আয় ৫৮ কোটি ৫৮ লক্ষ টাকা।আপ (AAP): অরবিন্দ কেজরীওয়ালের দলের আয় ৩৯ কোটি ২৮ লক্ষ টাকা। তবে শতাংশের নিরিখে তাদের আয় বেড়েছে ৭৩.২০%।[TECHTARANGA-POST:7082]রিপোর্টে এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বিজেপি তাদের মোট আয়ের মাত্র ৫৫% (৩,৭৭৪ কোটি ৫৮ লক্ষ টাকা) খরচ করেছে। অন্যদিকে, কংগ্রেস এবং সিপিএমের মতো দলগুলোর খরচ তাদের আয়ের থেকেও বেশি!কংগ্রেসের খরচ: ১,১১১ কোটি ৯৪ লক্ষ টাকা (আয়ের চেয়ে ১৯৩ কোটি টাকা বেশি)।[TECHTARANGA-POST:7073]বিএসপি-র খরচ: ১০৬ কোটি ৩০ লক্ষ টাকা (আয়ের চেয়ে ৮১% বেশি)।[TECHTARANGA-POST:7073]২০২৪-২৫ অর্থবর্ষে ৬টি জাতীয় দল একত্রে মোট ৭,৯৬০ কোটি ৯ লক্ষ টাকা আয়ের ঘোষণা করেছে। এর মধ্যে সিংহভাগই গিয়েছে শাসক দলের তহবিলে। নির্বাচনী বন্ড এবং করপোরেট অনুদানের এই অসম বন্টন ভারতীয় রাজনীতিতে আর্থিক ভারসাম্যের প্রশ্নটি আবারও বড় করে তুলে ধরল।