Hidden Stories (বাংলা)

জল্পেশের পর এবার ধর্মীয় পর্যটন সার্কিটে শিবনিবাস! বড় আশ্বাস পর্যটনমন্ত্রীর

নদিয়াঃ জল্পেশের পর এবার নদিয়ার শিবনিবাসকে ঘিরে ধর্মীয় পর্যটনের নতুন পরিকল্পনা রাজ্য সরকারের। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ হিসেবে পরিচিত রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই প্রাচীন শৈবতীর্থকে প্রস্তাবিত ‘রিলিজিয়াস সার্কিট’-এর আওতায় আনার আশ্বাস দিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। [TECHTARANGA-POST:11756]শ্রাবণ মাসের শেষ সোমবারের আগে রবিবার শিবনিবাস মন্দিরে যান পর্যটনমন্ত্রী। সেখানেই শিবনিবাসকে ঘিরে পর্যটন পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। শংকর ঘোষের বক্তব্য, উত্তরবঙ্গের জল্পেশে শ্রাবণ মাসে যেমন দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়, একই ছবি দেখা যায় নদিয়ার শিবনিবাসেও। প্রতি বছর শ্রাবণ মাসে হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন। তাই দুই শৈবতীর্থকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটনকে আরও জনপ্রিয় করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পুণ্যার্থীদের সুবিধার জন্য শিবনিবাসের পরিকাঠামো ও পরিষেবার উন্নতির দিকেও নজর দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। [TECHTARANGA-POST:11755]অন্যদিকে, শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে সকাল থেকেই শিবনিবাসে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি, কাদা এবং প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে হাজার হাজার পুণ্যার্থী মন্দির চত্বরে জড়ো হন। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরের তুলনায় এবছর ভক্তসমাগম অনেক বেশি ছিল। পরিস্থিতি সামাল দিতে মন্দির চত্বরে পর্যাপ্ত পুলিশ ও প্রশাসনিক কর্মীও মোতায়েন করা হয়।

জল্পেশের পর এবার ধর্মীয় পর্যটন সার্কিটে শিবনিবাস! বড় আশ্বাস পর্যটনমন্ত্রীর