মহারাষ্ট্রের নাসিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিমেষের মধ্যে শেষ হয়ে গেল একটি আস্ত পরিবার। শুক্রবার গভীর রাতে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি সরাসরি পড়ে যায় রাস্তার ধারের গভীর কুয়োয়। এই মর্মান্তিক ঘটনায় ৬টি শিশুসহ পরিবারের মোট ৯ জন সদস্যের মৃত্যু হয়েছে।[TECHTARANGA-POST:7809]নাসিক শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দিন্দোরির ইন্দোর গ্রামের কাছে শিবাজী নগর এলাকায় রাত ১০টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। অন্ধকারে রাস্তার ধারের কুয়োটি চালক দেখতে না পাওয়ায় গাড়িটি সরাসরি কুয়োর ভেতর পড়ে যায়। স্থানীয়রা শব্দ শুনে ছুটে এলেও অন্ধকারের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয়।[TECHTARANGA-POST:7801]নিহতরা সকলেই একই পরিবারের সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছেন:[TECHTARANGA-POST:7797]সুনীল দত্তু দরগুড়ে (৩২), রেশমা সুনীল দরগুড়ে (২৭), অনিল দরগুড়ে (৩২)।শিশু ও কিশোর-কিশোরী: খুশি (১৪), মাধুরী (১৩), শ্রেয়াস (১১), শ্রাবণী (১১) এবং খুদে সমৃদ্ধি (৭)।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় পর্যাপ্ত আলো ছিল না এবং কুয়োর চারপাশে কোনো ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্নও ছিল না। উদ্ধারকাজে দুটি বড় ক্রেন নামানো হলেও গাড়িটি বের করতে প্রায় দু’ঘণ্টা সময় লেগে যায়। দ্রুত ব্যবস্থা নিলে হয়তো কাউকে বাঁচানো সম্ভব হতো বলে দাবি করছেন গ্রামবাসীরা।[TECHTARANGA-POST:7792]পুরো ঘটনায় ইন্দোর গ্রাম জুড়ে এখন শোকের ছায়া। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার