Hidden Stories (বাংলা)

সংক্রমণ বাড়তেই হাসপাতালে ভর্তি, কেমন আছেন অভিনেত্রী-বিধায়ক?

টলিউড অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী অসুস্থ হয়ে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত একটি মাইক্রো সার্জারি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।ফোনেই অভিযোগ, দ্রুত সমাধানের আশ্বাসসুত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই নখকুনির সংক্রমণে ভুগছিলেন পাপিয়া অধিকারী। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে ‘প্যারোনাইকিয়া’ বলা হয়। সাধারণত এটি গুরুতর না হলেও সময়মতো চিকিৎসা না হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সেই কারণেই চিকিৎসকেরা দেরি না করে তাঁকে সরাসরি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রে খবর, এম আর বাঙুর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ শিশির নস্করের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই মাইক্রো সার্জারি সম্পন্ন করেন। অস্ত্রোপচারের পর অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।[TECHTARANGA-POST:10331]সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন পাপিয়া অধিকারীর পরিবার ও ঘনিষ্ঠরা। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।

 সংক্রমণ বাড়তেই হাসপাতালে ভর্তি, কেমন আছেন অভিনেত্রী-বিধায়ক?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার