Hidden Stories (বাংলা)

নির্বাচনের আগেই তপ্ত নানুর! বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, সাদা থান-মিষ্টি পাঠিয়ে খুনের হুমকির অভিযোগ

নানুর: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বীরভূমের নানুরে রাজনৈতিক হিংসার পারদ ততই চড়ছে। এবার বিজেপি নেতাদের একের পর এক টার্গেট করার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজি থেকে শুরু করে বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি— নানুরের গ্রামগুলিতে এখন তুঙ্গে আতঙ্ক।[TECHTARANGA-POST:6690]ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। বিজেপির এক মণ্ডল সভাপতির বাড়িতে রাতের অন্ধকারে কে বা কারা রেখে যায় সাদা থান, রজনীগন্ধার মালা আর এক প্যাকেট মিষ্টি। রাজনীতির কারবারিদের মতে, এটি সরাসরি খুনের হুমকি দেওয়ারই এক নব্য ও ভয়াবহ কৌশল। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য কাটতে না কাটতেই গতকাল রাতে ফের হামলার মুখে এক বিজেপি নেতা।অভিযোগ, শুক্রবার গভীর রাতে নানুরের এক বিজেপি বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু বোমা ছোঁড়ে একদল দুষ্কৃতী। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আক্রান্ত নেতার দাবি, বিজেপি করার ‘অপরাধেই’ তাঁকে আগে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল এবং কাল রাতে তা প্রাণঘাতী হামলার রূপ নেয়।[TECHTARANGA-POST:6683]খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা জুড়ে চলছে তল্লাশি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নির্বাচনের আগে নানুরের এই অশান্তি জেলা প্রশাসনের কপালে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

নির্বাচনের আগেই তপ্ত নানুর! বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, সাদা থান-মিষ্টি পাঠিয়ে খুনের হুমকির অভিযোগ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার