Hidden Stories (বাংলা)

টিভির পর্দা থেকে রাজনীতির ময়দান! মানসী সেনগুপ্তকে দেওয়া হল কোন গুরুদায়িত্ব?

টেলিভিশনের পর্দায় এতদিন নানা চরিত্রে দর্শকদের মন জয় করেছেন মানসী সেনগুপ্ত। কখনও নেতিবাচক চরিত্রে দাপট, কখনও গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। এবার সেই পরিচয়ের সঙ্গে জুড়ল আরও একটি নতুন অধ্যায়। অভিনয়ের বাইরে রাজনীতির ময়দানে পা রাখলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।[TECHTARANGA-POST:12320]৩ সেপ্টেম্বর ভারতীয় জনতা মজদুর সেল (BJMC)-তে যোগ দিয়েছেন মানসী। সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। নিজের সোশ্যাল মিডিয়াতেও এই নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন অভিনেত্রী। রাজনীতিতে পা রাখার পর নিজের অবস্থান নিয়েও বেশ স্পষ্ট মানসী। তাঁর বক্তব্য, পুরনো সরকারের সমালোচনা বা রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে তিনি যেতে চান না। মানুষের জন্য কাজ করেই নিজের পরিচয় তৈরি করতে চান। তৃণমূলের সঙ্গে আগে কোনও সরাসরি রাজনৈতিক যোগ ছিল না বলেও জানিয়েছেন অভিনেত্রী।[TECHTARANGA-POST:12318]টেলিভিশনে মানসীর পরিচিতি অবশ্য বহুদিনের। ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলব তোমায়’, ‘কুঞ্জছায়া’, ‘উমা’-সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। বিশেষ করে ‘নিম ফুলের মধু’-র নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে আলাদা সাড়া ফেলেছিল। এরই মধ্যে ব্যক্তিগত জীবনেও নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন গুছিয়েছেন তিনি। এবার সেই সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত হল রাজনীতিও।

টিভির পর্দা থেকে রাজনীতির ময়দান! মানসী সেনগুপ্তকে দেওয়া হল কোন গুরুদায়িত্ব?