ঢাকা: বন্যার ত্রাণ তহবিলের টাকা নিয়ে প্রকাশ্যেই প্রশ্নের মুখে পড়লেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনের সামনে ক্ষুব্ধ এক ব্যক্তি তার কাছে বন্যার টাকার হিসাব দাবি করেন।[TECHTARANGA-POST:7172]সংবাদ সম্মেলনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এনসিপির তিন দিনব্যাপী ঈদ উৎসব আয়োজনের ঘোষণা দিতে এসেছিলেন আসিফ মাহমুদ। কিন্তু বক্তব্যের মাঝেই সামনে থেকে এক ব্যক্তি প্রশ্ন করতে শুরু করেন—“বন্যার যে টাকা আপনাদের দেওয়া হয়েছিল, সেই টাকার হিসাব এখন কোথায়?”ওই ব্যক্তি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দেন এবং অভিযোগ করেন, বন্যার সময় সংগৃহীত তহবিলের টাকার কোনো স্পষ্ট হিসাব জনগণের সামনে দেওয়া হয়নি।‘সন্ত্রাস’, ‘মববাজ’ বলেও অভিযোগভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রশ্নকারী আরও ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদকে ‘সন্ত্রাস’ এবং ‘মববাজ’ বলে আখ্যা দেন। তিনি বলেন, “বন্যার টাকা কোথায় গেছে, সেটা কি আমি জানতে চাইতে পারি না? উনি কোটি টাকার গাড়িতে চলেন—এই টাকা কোথা থেকে আসে?”এ সময় ঘটনাস্থলে হট্টগোল শুরু হয়। উপস্থিত সাংবাদিকরা প্রশ্নকারী ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে জুলাই আন্দোলনের কর্মী বলে দাবি করেন।কোনো জবাব মেলেনিভিডিওতে দেখা যায়, ওই প্রশ্নের বিষয়ে আসিফ মাহমুদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।ঈদ উৎসবের ঘোষণাএদিকে একই সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী ঈদ উৎসব আয়োজন করবে এনসিপি।আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন অনুষ্ঠিত হবে একটি ঐতিহ্যবাহী বর্ণাঢ্য ঈদ মিছিল। এই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি এবং কার্যক্রম পরিচালনার জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে।আয়োজকরা জানিয়েছেন, নাগরিক উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবে সাধারণ মানুষের আর্থিক সহায়তা গ্রহণ করা হবে এবং তরুণদের স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়ার সুযোগও থাকবে।[TECHTARANGA-POST:7155]তবে বন্যার তহবিলের হিসাব নিয়ে ওঠা প্রশ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার