Hidden Stories (বাংলা)

ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে লিয়েন্ডার! নিউটাউনের 'গোপন' বৈঠকই কি বদলে দিল ম্যাচের সেট?

দিল্লি: খেলার কোর্টে তাঁর ড্রপ ভলি একসময় বিশ্বসেরাদের নাস্তানাবুদ করত। এবার রাজনীতির ময়দানে নতুন 'সার্ভ' করলেন টেনিস মহাতারকা লিয়েন্ডার পেজ। সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে দিল্লির বিজেপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন তিনি। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে শুরু হল লিয়েন্ডারের নতুন সেট।[TECHTARANGA-POST:7716]লিয়েন্ডারের বিজেপিতে যোগদান যে সময়ের অপেক্ষা ছিল, তার ইঙ্গিত মিলেছিল গত সপ্তাহেই। কলকাতার নিউটাউনের একটি বিলাসবহুল হোটেলে বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি। সূত্রের খবর, সেখানেই দলবদল এবং ভবিষ্যতের রূপরেখা চূড়ান্ত হয়ে গিয়েছিল। মূলত, আটমাস আগে থেকেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছিল তাঁর, যার চূড়ান্ত পরিণতি দেখা গেল আজ।[TECHTARANGA-POST:7713]রাজনীতির অলিন্দে লিয়েন্ডার পেজ নামটা নতুন নয়। তবে, তাঁর এই ভোলবদল বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২১ সালে গোয়া বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। ঘাসফুল শিবিরে যোগ দিলেও বিগত কয়েক বছরে সক্রিয় রাজনীতিতে তাঁকে সেভাবে দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মোদী ম্যাজিক এবং বিজেপির জাতীয় স্তরের ভাবমূর্তিতে অনুপ্রাণিত হয়েই লিয়েন্ডার এই সিদ্ধান্ত নিয়েছেন।[TECHTARANGA-POST:7706]মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়ার পর লিয়েন্ডারের গলায় শোনা গেল উন্নয়নের সুর। পাশে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, "লিয়েন্ডার দেশের গর্ব। তাঁর যোগদান দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দিল।"[TECHTARANGA-POST:7704]এখন দেখার, টেনিস কোর্টের মতো রাজনীতির 'হার্ড কোর্টে' লিয়েন্ডার পেজ কতটা সফল হতে পারেন। তাঁর এই যোগদানের ফলে বাংলা তথা ভারতের ক্রীড়া মহলের একটা বড় অংশ বিজেপির প্রতি আকৃষ্ট হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে লিয়েন্ডার! নিউটাউনের 'গোপন' বৈঠকই কি বদলে দিল ম্যাচের সেট?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার