Hidden Stories (বাংলা)

রানওয়েতে নামার সময় দমকলের ট্রাকে ধাক্কা বিমানের! নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা

নিউ ইয়র্ক: আমেরিকার নিউ ইয়র্ক শহরের অন্যতম ব্যস্ত লা গার্ডিয়া বিমানবন্দরে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। সোমবার রানওয়েতে নামার সময় ‘এয়ার কানাডা এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বিমান সজঘর্ষে লিপ্ত হয় বিমানবন্দরের ভেতরেই দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাকের সঙ্গে। এই সংঘর্ষের জেরে বিমানটির সামনের অংশ বা ‘নোজ’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।[TECHTARANGA-POST:7515]কানাডার মন্ট্রিয়ল শহর থেকে আসা ‘সিআরজে-৯০০’ মডেলের বিমানটি নিউ ইয়র্কে অবতরণের ঠিক পরেই এই বিপত্তি ঘটে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষের সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার। রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ফায়ার ট্রাকের ওপর উঠে যায় বিমানের সামনের অংশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় নিউ ইয়র্কের আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, যা দৃশ্যমানতা কমিয়ে থাকতে পারে।[TECHTARANGA-POST:7513] দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই নিউ ইয়র্ক শহরের দমকল এবং আপৎকালীন পরিষেবা দফতরের কর্মীরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর, যাদের মধ্যে বিমানের দুই পাইলটও রয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।[TECHTARANGA-POST:7509]এই দুর্ঘটনার জেরে লা গার্ডিয়া বিমানবন্দরে বিমান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। আমেরিকার বিমান চলাচল নিয়ামক সংস্থা ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ইতিমধ্যে ‘গ্রাউন্ড স্টপ’ বা বিমান ওঠানামা বন্ধের নির্দেশ জারি করেছে। লা গার্ডিয়ামুখী অনেক বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা সেগুলোকে শুরুর গন্তব্যেই ফেরত পাঠানো হয়েছে।[TECHTARANGA-POST:7506]ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি নাকি নিয়ন্ত্রণ কক্ষের ভুল নির্দেশের কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখা হচ্ছে।

রানওয়েতে নামার সময় দমকলের ট্রাকে ধাক্কা বিমানের! নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার