বিশ্বকাপ ফাইনালে ২৫৫ রানে থামল ভারত, শেষ ওভারে ঝড় দুবের শতরান হাতছাড়া সঞ্জুর, অর্ধশতরান ঈশানের
কলকাতা: টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দুরন্ত ব্যাটিং করেও শেষ পর্যন্ত ২৫৫ রানে থামল ভারত। একসময় মনে হচ্ছিল ৩০০ রানের কাছাকাছি পৌঁছে যাবে দল, কিন্তু শেষ চার ওভারে পরপর উইকেট পড়ায় খানিকটা তালগোল পাকিয়ে যায় ইনিংস। শেষ পর্যন্ত শিবম দুবের ঝড়ে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত।শুরুটা ছিল ঝড়ের গতিতে। ওপেনার Abhishek Sharma এবং Sanju Samson পাওয়ার প্লেতেই রানবন্যা বইয়ে দেন। প্রথম ছয় ওভারেই ভারত তুলে ফেলে ৯২ রান, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে যুগ্ম সর্বোচ্চ স্কোর।অভিষেক শর্মা ২১ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ছয়টি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। এরপর ক্রিজে এসে সঞ্জুর সঙ্গে জুটি বাঁধেন Ishan Kishan। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান।সঞ্জু স্যামসন আবারও শতরানের খুব কাছে পৌঁছে গিয়েও আউট হন। ৮৯ রানে থামতে হয় তাঁকে। অন্যদিকে ঈশান কিশান মাত্র ২৩ বলে অর্ধশতরান করে ৫৪ রানে আউট হন।এরপর হঠাৎই ধাক্কা খায় ভারত। পরপর আউট হয়ে যান Suryakumar Yadav ও Hardik Pandya। এক ওভারে তিন উইকেট পড়ে চাপে পড়ে যায় ভারতীয় দল।তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন Shivam Dube। শেষ ওভারে ২৪ রান তুলে তিনি ভারতের স্কোরকে ২৫৫-এ পৌঁছে দেন। ইনিংস শেষে দুবে ২৬ এবং Tilak Varma ৮ রানে অপরাজিত থাকেন।এই ইনিংসের মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলগত স্কোর গড়ল ভারত। এখন দেখার, এই বিশাল রানের জবাব দিতে পারে কি না নিউজ়িল্যান্ড।