Hidden Stories (বাংলা)

অবশেষে স্বস্তি! পবন খেরার আগাম জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং তার জেরে পুলিশের মামলা - সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই চাপে ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পবন খেরা। তবে, শুক্রবার শীর্ষ আদালতের এক গুরুত্বপূর্ণ রায়ে বড়সড় স্বস্তি পেলেন তিনি। অসম পুলিশের হাতে গ্রেফতারি এড়াতে পবনের করা আগাম জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।[TECHTARANGA-POST:8642]বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি এ এস চান্দুরকরের ডিভিশন বেঞ্চ এদিন পবন খেরার আর্জি গ্রহণ করে। এর আগে ২৪ এপ্রিল গুয়াহাটি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা। বৃহস্পতিবার এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল।[TECHTARANGA-POST:8631]আদালতে পবন খেরার পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তাঁর যুক্ত ছিল, পবনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার জন্য তাঁকে এখনই গ্রেফতার করে হেনস্থা করার কোনও প্রয়োজন নেই। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অধিকাংশ ধারাই জামিনযোগ্য। আগাম জামিন না দেওয়া হলে এই আইনের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।[TECHTARANGA-POST:8616]অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিণিকি ভুঁইয়া শর্মাকে নিয়ে পবন খেরার কিছু ‘বিরূপ’ মন্তব্য কেন্দ্র করে এই আইনি লড়াইয়ের সূত্রপাত। অসম পুলিশ এই ঘটনায় মামলা রুজু করলে গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়। শীর্ষ আদালতের এই রায়ের পর আপাতত সেই গ্রেফতারির খাঁড়া থেকে রেহাই পেলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র। রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এই জয় কংগ্রেস শিবিরের কাছে বড় নৈতিক জয়।

অবশেষে স্বস্তি! পবন খেরার আগাম জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার