ইসলামাবাদের হাসপাতালের শিশুবিভাগে এসি বিস্ফোরণে চরম ঘটনা! বাঁচার সুযোগটুকুও পেল না একরত্তিরা, মর্মান্তিক ঘটনায় স্তব্ধ বিশ্ব
ইসলামাবাদ: সাতসকালে সরকারি হাসপাতালের শিশুবিভাগে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একের পর এক একরত্তির প্রাণ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ (PIMS)-এর প্রসূতি ও শিশুবিভাগে এয়ার কন্ডিশনারের কম্প্রেসার ফেটে আগুন লাগায় প্রাণ হারাল অন্তত ১৫ জন সদ্যোজাত। স্থানীয় সময় সকাল প্রায় ৭টা নাগাদ হাসপাতালের তিন তলার স্ত্রীরোগ বিভাগে আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা লাগোয়া নবজাতক ওয়ার্ডটিকে গ্রাস করে। জানা গিয়েছে, ঘটনার সময় ওই ওয়ার্ডে ১৬টি শিশু চিকিৎসাধীন ছিল। আগুনের লেলিহান শিখা থেকে এক চিকিৎসকের তৎপরতায় মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত শিশুদের মধ্যে ১৪ জনের শরীর এতটাই পুড়ে গিয়েছে যে তাদের শনাক্ত করাই কঠিন হয়ে পড়েছে।স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের ছ’টি ইঞ্জিনের টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের মুখপাত্র ড. আনিজা জলিল জানিয়েছেন, বাতানুকুল যন্ত্রটিতে শর্ট সার্কিটের ফলেই এই মারাত্মক কম্প্রেসার বিস্ফোরণ ঘটে থাকতে পারে। কী কারণে এত বড় সুরক্ষা ত্রুটি ঘটল, তা খতিয়ে দেখতে ইসলামাবাদের অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চোখের নিমেষে এমন নারকীয় দুর্ঘটনায় নিজের সন্তানকে হারিয়ে ওয়ার্ডের বাইরে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় পরিবারগুলি। এমন গাফিলতি ও মর্মান্তিক ঘটনায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে গোটা পাকিস্তানে।[TECHTARANGA-POST:11987]হিডেন স্টোরিজ নিউজ